Gold ₹146,400/10g
Silver ₹245.00/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
19 July 2026

‘তুমি ভালো থেকো বাপি’! বাবার উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় কান্না-ভরা পোস্ট অভিনেত্রী রচনা ব্যানার্জীর! শোকে নিজেকে ঘরবন্দি করেছেন অভিনেত্রী, প্রিয় বন্ধুকে হারিয়ে শোকে বিহ্বল অভিনেত্রী

‘তুমি ভালো থেকো বাপি’! বাবার উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় কান্না-ভরা পোস্ট অভিনেত্রী রচনা ব্যানার্জীর! শোকে নিজেকে ঘরবন্দি করেছেন অভিনেত্রী, প্রিয় বন্ধুকে হারিয়ে শোকে বিহ্বল অভিনেত্রী

সম্প্রতি এক দারুন শোক নেমে এসেছে টলিউড অভিনেত্রী এবং জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘দিদি নাম্বার ওয়ানে’র সঞ্চালিকা রচনা ব্যানার্জীর উপর। নিজের বন্ধুসম বাবাকে হারিয়েছেন অভিনেত্রী ।পাশাপাশি শোক সামলাতে না পেরে অভিনেত্রী ইতিমধ্যেই বেশ ভেঙে পড়েছেন বলে গুঞ্জন টলিউডের অন্দরে। এবার সোশ্যাল মিডিয়ায় এক বেদনা ভরা পোস্ট করে আরো একবার অনুগামীদের চোখ ভিজিয়ে দিলেন রচনা ব্যানার্জি।

এদিন বাবার উদ্দেশ্যে লেখা সোশ্যাল মিডিয়ার একটি পোস্টে অভিনেত্রী জানান তিনি কোনদিন ভাবেননি বাবাকে ছাড়া আরো অনেকগুলো দিন তাকে কাটাতে হবে।

প্রসঙ্গত অভিনেত্রীর বাবা রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। সম্প্রতি জানা গিয়েছিল তিনি বেশ সাড়া দিচ্ছেন চিকিৎসায়। কিন্তু গত সোমবার আচমকাই হার্ট অ্যাটাক হয়ে মৃত্যু হয় তাঁর। প্রয়াণের সময় তার বয়স হয়েছিল ৮৪ বছর। এর পরে জানা যায় বাবাকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন অভিনেত্রী। পাশাপাশি সমস্ত কাজ বাতিল করে নিজেকে ঘরবন্দি করেছেন তিনি।

আরও পড়ুন: অভিনয়ের পাশাপাশি দুর্দান্ত গানও জানেন ‘অপরাজিত অপু’ ধারাবাহিকের অপু অর্থাৎ সুস্মিতা দে, সুস্মিতার প্রতিভায় প্রশংসার জোয়ার নেটপাড়ায়, তুমুল ভাইরাল ভিডিও

এদিন রচনার পোস্ট দেখে অনুগামীরা তাকে সহানুভূতি জানানোর পাশাপাশি শক্ত থাকার বার্তা দিয়েছেন। রচনা এবং তার বাবা রবীন্দ্রনাথ বাবুর অটুট বন্ধনের কথা ইন্ডাস্ট্রির অন্দরের অনেকেরই জানা ছিল। তাই কাছের বন্ধুকে হারিয়ে আপাতত শোকে স্তব্ধ হয়ে গিয়েছেন অভিনেত্রী সে কথা বলাই বাহুল্য।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment