একসময় স্টার জলসার নতুন ধারাবাহিক ‘খরকুটো’ দর্শকদের মন জয় করে নিতে সক্ষম হলেও বিগত বেশ কয়েকদিন ধরে ধারাবাহিকটির জনপ্রিয়তা ক্রমশ কমছিল। ফলস্বরূপ সন্ধ্যাবেলা থেকে সরিয়ে ধারাবাহিকের সম্প্রচারের সময় বদলে দিতে বাধ্য হয়েছিলেন স্টার জলসা কর্তৃপক্ষ। তবে এবার আবারো সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত ভাইরাল হতে দেখা গেল ধারাবাহিকের নতুন পর্ব গুলিকে।
প্রসঙ্গত এই ধারাবাহিকের অন্যতম একটি গুরুত্বপূর্ণ চরিত্র হলো সাজি, যে বাড়ির মতামতের বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছিল স্রোতকে। এরপর শ্বশুরবাড়িতে চূড়ান্ত শারীরিক এবং মানসিক হেনস্তার শিকার হতে হয়েছিল তাকে। শেষ পর্যন্ত মুখার্জি পরিবারের সকলে মিলে নিষিদ্ধপল্লি থেকে উদ্ধার করতে সক্ষম হয়েছে বাড়ির মেয়েকে। এরপরই আজকের পর্ব দর্শকরা দেখতে পেয়েছেন যেখানে মেজকার চরিত্র জানিয়েছে যে বাবা-মায়েদের কখনোই সন্তানদের দূরে ঠেলে দেওয়া উচিত নয়।
বরং তাদেরকে এমনভাবে রাখা উচিত যাতে তারা সব কথা সব সময় ভাগ করে নিতে পারে। পাশাপাশি সন্তানদের বন্ধু হয়ে উঠতে হবে বাবা-মাকে, একথা বলতে শোনা গিয়েছে তাকে। বলাই বাহুল্য এর দৃশ্য দেখার পর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দর্শকরা জানিয়েছেন দীর্ঘদিন পর খরকুটোর কোন পর্ব তাদের এতটা ভালো লেগেছে। প্রত্যেকটি কথা অত্যন্ত বাস্তববাদী বলে প্রশংসা করতে দেখা গেছে দর্শকদের।
আরও পড়ুন: ঘনিষ্ঠ মুহূর্তে দিয়া-অভিষেক, বড়দিনে চুটিয়ে প্রেমের ছবি তুমুল ভাইরাল
View this post on Instagram
আরও পড়ুন: রিহানাকে “বাহানা” ও থুনবার্গকে “অশিক্ষিত” বলে অকপটে কটাক্ষ করল রণবীর শোর




