Gold ₹144,300/10g
Silver ₹241.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
9 July 2026

‘শুরুর আগেই আমার কেরিয়ার শেষ হয়ে যাবে’, সুপারস্টার প্রসেনজিৎ চ্যাটার্জির নকল করলো ‘যমুনা ঢাকি’খ্যাত অভিনেতা রুবেল দাস, সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ভিডিও

‘শুরুর আগেই আমার কেরিয়ার শেষ হয়ে যাবে’, সুপারস্টার প্রসেনজিৎ চ্যাটার্জির নকল করলো ‘যমুনা ঢাকি’খ্যাত অভিনেতা রুবেল দাস, সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ভিডিও

এই মুহূর্তে টলিউডের অন্যতম একজন জনপ্রিয় অভিনেতা হলেন রুবেল দাস। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘যমুনা ঢাকিতে’ মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে তাকে। সম্প্রতি ‘দিদি নাম্বার ওয়ানে’র পিকনিক এপিসোডে হাজির হয়েছিলেন অভিনেতা নিজের দাদা এবং বৌদির সঙ্গে। সেখানেই ব্যক্তিগত জীবন নিয়ে নানান বিস্ফোরক মন্তব্য করতে দেখা গেল ছোটপর্দার জনপ্রিয় নায়ককে।

প্রসঙ্গত বর্তমানে রচনা ব্যানার্জি ‘দিদি নাম্বার ওয়ান’ থেকে ব্রেক নেওয়ার কারণে এই শোয়ের সঞ্চালনার দায়িত্বে রয়েছেন ‘রান্নাঘর’ খ্যাত সুদীপা এবং অভিনেতা সৌরভ দাস। তারাই প্রশ্ন করেছিলেন অভিনেতাকে তিনি বিয়ের ব্যাপারে কী ভাবছেন সেই নিয়ে। সে প্রশ্নের উত্তর দেওয়ার আগেই অভিনেতার বৌদি জানান রুবেল বিয়েতে মোটেও বিশ্বাসী ছিলেন না। যে কারনে তিনি বিয়ে করবেন না বলেই জানিয়েছিলেন। তবে বর্তমানে তিনি আগের থেকে মত বদলিয়েছেন এবং ঠিক করেছেন পঞ্চাশ বছর বয়সে গিয়ে তিনি হয়তো বিয়ে করবেন। বলাই বাহুল্য উপস্থিত সকলে তার এই উত্তর শুনে হাসিতে ফেটে পড়েন।

ব্যক্তিগত প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি শোয়ের সঞ্চালিকা সুদীপার অনুরোধ রাখতে রুবেল টলিউড অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নকল করে দেখান এই এপিসোডে। প্রসেনজিতের জনপ্রিয় গান ‘চিরদিনই তুমি যে আমার’ এ পা মিলিয়ে অভিনেতাকে হুবহু নকল করতে দেখা যায় বুম্বাদাকে। বলাই বাহুল্য রুবেলের এই অজানা ট্যালেন্টের জানতে পেরে যারপরনাই অবাক হয়েছেন তার অনুগামীরা।

আরও পড়ুন: ‘বাবা দ্বিতীয়বার বার বিয়ে করে দূরে সরে গিয়েছিলেন’! অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের জন্মদিনে মুখ খুললেন সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বোন পল্লবী, বিশ্বজিতের দ্বিতীয় সংসারের জন‍্য আরোই দূরে চলে যান প্রসেনজিৎ-পল্লবী

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment