Gold ₹144,300/10g
Silver ₹241.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
8 July 2026

বাবার তৃতীয় বিয়ের আগেই বিয়ের পিঁড়িতে মেয়ে, বাবা সুপারস্টার আমির খানের আগেই নিজের প্রেমিকের সঙ্গে বাগদান সেরে ফেললেন ইরা খান

বাবার তৃতীয় বিয়ের আগেই বিয়ের পিঁড়িতে মেয়ে, বাবা সুপারস্টার আমির খানের আগেই নিজের প্রেমিকের সঙ্গে বাগদান সেরে ফেললেন ইরা খান

এবারে বাবা আমির খানের আগেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেতার বড় কন্যা ইরা খান। সম্প্রতি কিছুদিন আগেই প্রেমিক নূপুর শিখরের সঙ্গে বাগদান সেরে ফেললেন ইরা। নিজের সোশ্যাল মিডিয়া একাউন্ট থেকে বাগদানের কিছু মুহূর্তের ভিডিও শেয়ার করেছেন ইরা যা মুহূর্তেই ভাইরাল হয়ে পড়েছে নেট দুনিয়ায়।ইটালির ‘আয়রনম‍্যান’ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন নুপূর। সাইকেল চালানো, দৌড় এবং সাঁতার কাটার মতো প্রতিযোগিতার ভাগ রয়েছে এর মধ‍্যে। সাইকেল প্রতিযোগিতার সময়ে ইরাকে বিয়ের প্রস্তাব দেয় নূপুর। ইরার শেয়ার করা ভিডিওটিতে দেখা যাচ্ছে নূপুর হাটু গেড়ে বসে আংটি দিয়ে ইরাকে জিজ্ঞাসা করছে “আমাকে বিয়ে করবে?”

নূপুরের প্রশ্নের উত্তর দিতে খুব একটা দেরি করেনি ইরা। সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে এবং নূপুরও সবার সামনে তাকে জড়িয়ে ধরে চুম্বন করে। বলিউডের সুপারস্টারের মেয়েকে একেবারেই ফিল্মি কায়দায় প্রপোজ করে সকলেই নজর কেড়েছেন নূপুর। ভিডিওটিতে বলিউডের অনেক অভিনেতা অভিনেত্রী রায় শুভেচ্ছা জানিয়েছে ইরাকে। তার মধ্যে অন্যতম হলো আমির খানের বর্তমান প্রেমিকা ফাতিমা সানা শেখ।

উল্লেখ্য নূপুর হলো ইরার ফিটনেস কোচ। আগের প্রেমিকের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পরেই নূপুরের সঙ্গে সম্পর্কে জড়ান ইরা। তবে কখনো নিজের প্রেমটা লুকিয়ে রাখেনি তিনি। বরাবরই ইরার বাড়ির গেট টুগেদার বা কোন বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসেবে দেখা যেত নূপুর কে। এমনকি কিছুদিন আগেই নিজের ঠাকুমা জিনত হুসেনের সঙ্গে নিজের প্রেমিক নূপুর শিকারের আলাপ করিয়ে দিয়েছিলেন ইরা। আমির খানের সঙ্গে নুপুরের আগে থেকেই অনেক ভালো সম্পর্ক। আর এভাবেই এক ধাপ এক ধাপ করে এগিয়ে চলেছেন নুপুর এবং ইরার সম্পর্ক।

আরও পড়ুন: ‘মানসিকভাবে অসুস্থ যারা ট্রোল করছে’, ইউভানের মাথার ফেজ টুপি নিয়ে নোংরা কটাক্ষে রেগে গেলেন বাবা রাজ চক্রবর্তী, প্রতিবাদে গর্জে উঠলেন রাজ

লকডাউনের সময় থেকে দুজনের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হতে শুরু করে। শোনা যায় বাবা আমির খানের মহাবলেশ্বরের ফার্ম হাউসে একসঙ্গে সময়ও কাটিয়েছেন দুজনে। মাস খানেক আগে ইরার জন্মদিনে আলাদা করে সকলের নজর কেড়েছিল নূপুর। জলের নিচে নিজের প্রেমিক নূপুরকে জড়িয়ে ধরে ছবি তুলেছিলেন ইরা। যা সোশ্যাল মিডিয়া বেশ ভাইরাল হয়েছিল।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment