Gold ₹146,700/10g
Silver ₹245.52/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
26 July 2026

সুপারস্টার হয়েও নেই কোনো অহংকার! “কাছের মানুষ” সিনেমার শুটিং করতে গিয়ে ফুচকা, ডালবড়া, চেখে দেখলেন মহানায়ক দেব আর ঈশা! ডায়েট ভুলে জীবনের আনন্দে মেতে আছেন তাঁরা, ভাইরাল ভিডিও

সুপারস্টার হয়েও নেই কোনো অহংকার! “কাছের মানুষ” সিনেমার শুটিং করতে গিয়ে ফুচকা, ডালবড়া, চেখে দেখলেন মহানায়ক দেব আর ঈশা! ডায়েট ভুলে জীবনের আনন্দে মেতে আছেন তাঁরা, ভাইরাল ভিডিও

কলকাতার রাস্তায় ঘুরে বেড়ানো অথচ কলকাতার স্ট্রিট ফুড চেখে না দেখা এ কথা মানাই যায় না। ভোজন রসিকদের কথায় কলকাতা আসলে স্ট্রিট ফুডের খনি। ফুচকা, ডালবরা থেকে শুরু করে কচুরি, ঝাল মুড়ি, চটপটি, এগ রোল, চপ কি নেই আমাদের কলকাতায়। তবে অভিনেতা – অভিনেত্রীদের নিজেদের কাজের প্রয়োজনে বেশ ডায়েট কন্ট্রোল করতে হয়। তাই তাঁরা এসব খাবারের স্বাদ চোখে দেখতেই পারেন না। কিন্তু কাজের মধ্যেও দেব আর ইশা মিস করলেন না এই স্বর্ণ সুযোগ। শুটিংয়ের ফাঁকে ডায়েটে ফাঁকি মেরে পেট ভরে ফুচকা খেলেন দুই টলি অভিনেতা অভিনেত্রী।

সম্প্রতি মুক্তি পেয়েছে দেব ও ইশা অভিনীত “কাছের মানুষ”, এর ট্রেলার। আর এর পরেই শুরু হয়ে গিয়েছে ছবির প্রচার। প্রচারের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়াকে বেশ ভালই গুরুত্ব দেয় এখনকার অভিনেতা অভিনেত্রীরা। তাইতো বিভিন্ন রকম ভিডিও ছবি পোস্ট করে থাকেন সোশ্যাল মিডিয়ায়। শুটিংয়ের ফাঁকে ফাঁকে কিছু ভিডিও ছবি অথবা ফটোশুট করে সেই সমস্ত পোস্ট করা হয় সোশ্যাল মিডিয়ায় ছবির প্রচার হিসেবে।

তেমন একটি ভিডিও সামনে এসেছে দর্শকের। এই ভিডিওটি করা হয়েছিল ছবির একটি জনপ্রিয় গান “চুম্বক মন” এর সময়। ভিডিওটিতে দেখা গিয়েছে দেব এবং ঈশা দাঁড়িয়ে রয়েছেন এক ফুচকাওয়ালার ঠেলাগাড়ির সামনে। সেখান থেকেই অভিনেতা দেব ভিডিওটি করেছিলেন। প্রসঙ্গত সারা উত্তর কলকাতার ঐতিহ্যবাহী রাজপথ জুড়ে শুটিং হয়েছে এই সিনেমার। কলকাতার ঐতিহ্য আছে কিন্তু স্ট্রীট ফুড নেই তাহলে কিভাবে চলবে। আর তাইতো তাঁদের সর্বক্ষণের সঙ্গী হয়ে দাঁড়িয়েছিল কলকাতার স্ট্রীট ফুড।

আরও পড়ুন: ছোট্ট দিতিপ্রিয়া আর নেই তিনি, লাস্যময়ী এর ফটোশুটে আগুন নেট দুনিয়ায়!

ভিডিওতে দেখা যাচ্ছে ততক্ষণে অভিনেতা দেবের ফুচকা খাওয়া শেষ। আর পাশে দাঁড়িয়ে অভিনেত্রী ঈশা সবে তাঁর পেট পুজো শেষ করে হাত মুছতে ব্যস্ত। তখনই দেব বলে ওঠেন, “জীবনে এত ফুচকা এই প্রথম খেলাম”। ঈশা পাশ থেকে বলে ওঠেন, “জীবন তাহলে এখন থেকে শুরু”। যদিও অভিনেতা নিজে ফুচকা খুব একটা বেশি পছন্দ করেন না। কিন্তু সেদিনের ফুচকার এতই টেস্ট ছিল যে একসাথে অনেকগুলি গপাগপ পেটে পুড়েছেন অভিনেতা। আর তাইতো ফুচকাওয়ালার প্রশংসায় পঞ্চমুখ ছিলেন অভিনেতা নিজেই। সবাইকে অনুরোধ জানিয়েছিলেন এসে সেই ফুচকাওয়ালার কাছ থেকে ফুচকা খেতে।

শুধু কি ফুচকা এর আগেও অভিনেত্রী ইশা এক সাক্ষাৎকারে দর্শকদের সাথে শেয়ার করে নিয়েছিলেন তাঁদের সিনেমার শুটিং এর কিছু মুহূর্ত। অভিনেত্রী জানিয়েছিলেন যে শুটিং এর ফাঁকে ফাঁকে নিয়মিত তাঁরা ঝাল মুড়ি খেতেন। এমনকি আরও একটি আনন্দের মুহূর্তের কথা বলেন অভিনেত্রী। একবার নাকি রাস্তার ধারে শুটিং করছিলেন তিনি আর দেব‌। হঠাৎই পেছন থেকে একটি স্কুলবাস ভর্তি মেয়েদের চিৎকার, “দেবদা”! এমনকি অভিনেত্রী ও জানান যে অভিনেতাকে দেখার জন্য নাকি ভিড় জমে যেত রাস্তায়। তাই মানুষের ভিড়, কলকাতার স্ট্রিট ফুড, আর কাছের মানুষের গল্প নিয়ে বেশ ভালই জমিয়ে আনন্দে শুটিং করেছেন তাঁরা এই সিনেমার।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment