Gold ₹143,400/10g
Silver ₹239.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
28 June 2026

ছুটি কাটিয়ে PSG তে ফিরেছেন মেসি; কী কথা হল সতীর্থ নেমারের সঙ্গে! 

ছুটি কাটিয়ে PSG তে ফিরেছেন মেসি; কী কথা হল সতীর্থ নেমারের সঙ্গে! 

বিশ্বকাপ জয়ের উদযাপন সেরেছেন দেশের মাটিতে। ছুটি কাটিয়ে  নতুন বছরে নিজের ক্লাব পিএসজি’তে ফিরেছেন মেসি। অনুশীলনেও যোগ দিয়েছেন। আর লিও’কে কাছে পেয়ে খুশি তাঁর ক্লাব সতীর্থরাও। বিশ্বকাপ জয়ের জন্য প্রত্যেকেই অভিনন্দন জানিয়েছেন তাঁকে। তবে পিএসজি’র আরেক তারকা নেমারের সঙ্গে সময় কাটানো আলাদা করে নজর করেছে অনুরাগীদের। পিএসজি’র তরফে সে সব ছবি, ভিডিও শেয়ারও করা হয়েছে অফিসিয়াল পেজে। এই পরিস্থিতি অনেকের কৌতূহল, বিশ্বকাপের মহারণ পেরিয়ে দুই তারকার প্রথম সাক্ষাতে কী কথা হল? 

প্যারিসের এক সংবাদমাধ্যম সূত্রে খবর, মেসিকে তো বিশ্বকাপ জয়ের জন্য নেমার শুভেচ্ছা জানিয়েছেনই। সেই সঙ্গে তিনি আর্জেন্টাইন তারকার কাছে জানতে চেয়েছেন, বিশ্বকাপ জয়ী হওয়ার অভিজ্ঞতা কেমন? কতটা উপভোগ করছেন মেসি। 

এদিকে ক্লাবে ফেরার পরই মেসিকে পিএসজি’র তরফে গার্ড অব ওনার দেওয়া হয়েছে। সেই অনুষ্ঠানে ক্লাবের প্রায় সবাই উপস্থিত থাকলেও দেখা যায়নি পিএসজি’র আরেক তারকা কিলিয়ান এমবাপে’কে। প্রসঙ্গত, এমবাপে বিশ্বকাপে হ্যাটট্রিক করলেও পেনাল্টি’তে ফ্রান্সকে হারায় আর্জেন্টিনা। এর পরে অনেকের আগ্রহ ছিল, বিশ্বকাপ শেষে মেসি এমবাপে’র সাক্ষাৎ কেমন হবে? যদিও ফরাসি তারকা বর্তমানে মার্কিন মুলিকে ছুটি কাটাচ্ছেন। 

আরও পড়ুন: এরিয়ানের কাছে ১-২ গোলে হার, কলকাতা লিগে অনেকটাই পিছিয়ে পড়ল মোহনবাগান

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Sports