Gold ₹144,600/10g
Silver ₹242.02/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
2 July 2026

ফের জাতীয় স্তরে পুরস্কৃত বাংলা, রাজ্যের দুই হাসপাতালকে পুরস্কার দিল কেন্দ্র

ফের জাতীয় স্তরে পুরস্কৃত বাংলা, রাজ্যের দুই হাসপাতালকে পুরস্কার দিল কেন্দ্র

জাতীয় স্তরে স্তরে পুরস্কৃত বাংলা। রাজ্যের দুই সরকারি হাসপাতালকে পুরস্কৃত করলো কেন্দ্র। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট জেলা হাসপাতাল ও দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর মহকুমা হাসপাতালকে পুরস্কৃত করলো কেন্দ্র।

জানা গিয়েছে এই দুই সরকারি হাসপাতালের প্রসব বিভাগে উন্নত পরিষেবার জন্য এই পুরস্কার দেওয়া হচ্ছে। দেশের বিভিন্ন রাজ্যের হাসপাতালগুলির প্রসূতি বিভাগকে পরিষেবাগত দিক থেকে পুরস্কৃত করা হয়। সেই দিক থেকে বাংলার উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট জেলা হাসপাতাল ও দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর মহকুমা হাসপাতালকে জাতীয়স্তরে পুরস্কৃত করা হল। বসিরহাট জেলা হাসপাতাল ও বারুইপুর মহকুমা হাসপাতাল ৮৭ থেকে ৯৫ শতাংশ সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছে।

উল্লেখ্য এর আগে রাজ্যের একাধিক প্রকল্পকে পুরস্কৃত করেছে কেন্দ্র। দুয়ারে সরকার পুরষ্কৃত হয়েছে। প্ল্যাটিনাম অ্যাওয়ার্ডও পেয়েছিল রাজ্য।

আরও পড়ুন: একগুচ্ছ ইস্যুতে বাম ছাত্রযুবর ‘ইনসাফ সভা’; ভিড়ের ঠেলায় বদলে গেল সভাস্থল  

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal