Gold ₹146,400/10g
Silver ₹245.00/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
18 July 2026

টার্গেট করা হয়েছে বাংলাকে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়

টার্গেট করা হয়েছে বাংলাকে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায়

মানবাজার ও রাইপুরের সভা থেকে ফের বিজেপিকে তীব্র আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন টার্গেট বাংলা। সেই লক্ষ্যে নির্বাচন কমিশন একের পর এক বাংলা বিরোধী পদক্ষেপে করে চলেছে।
এবার তৃণমূলের ঘাঁটি বেছে বেছে কমিশনকে দিয়ে পুনর্নির্বাচন করানোর চক্রান্ত ফাঁস করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার পুরুলিয়ার মানবাজারের সভা থেকে তাঁর হুংকার, কীভাবে মানুষের ভোটাধিকার কেড়ে নিতে হয় এবং হিংসা ছড়াতে হয়, বিজেপি শুধু সেটাই জানে। তারা গণতন্ত্র ও সংবিধানের বিনাশকারী। বিজেপি ভালোই জানে, কেউ ওদের ভোট দেবে না। তাই তৃণমূলের যেখানে যেখানে ভালো ফল হয়, সেখানেই পুনর্নির্বাচন করানোর চক্রান্ত করছে ওরা।
সরাসরি দিল্লি থেকে এসব কলকাঠি নাড়া হচ্ছে বলে প্রকাশ্য জনসভা থেকে অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: পাখির চোখ পঞ্চায়েত; চলতি মাসে সুন্দরবন যাচ্ছেন মমতা 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal