Gold ₹144,900/10g
Silver ₹242.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
11 July 2026

রাজ্যে ফের কবে থেকে বৃষ্টি, কলকাতার আবহাওয়া কেমন থাকবে? যা জানাচ্ছে হাওয়া অফিস 

রাজ্যে ফের কবে থেকে বৃষ্টি, কলকাতার আবহাওয়া কেমন থাকবে? যা জানাচ্ছে হাওয়া অফিস 

মাঝে বেশ কয়েকদিন লাগাতার বৃষ্টি হলেও সম্প্রতি গত কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখে মেলেনি। হাওয়া অফিস জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা এখন হিমালয়ের পাদদেশ এলাকায় অবস্থান করছে। আগামী কয়েক দিন অবস্থান একই থাকবে।  উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। একই অবস্থা থাকবে দক্ষিণবঙ্গেও।

আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবারের মধ্যে আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা। এছাড়াও উপরের দিকে জেলাগুলোতে যেমন, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বাকি জেলাগুলোতে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই।

এছাড়াও আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মৌসুমী অক্ষরেখার অবস্থানের জেরে এখন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির পূর্বাভাস রয়েছে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও নদিয়া জেলায়। বৃষ্টির অভাব, অন্যদিকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অদ্রতাজনিত অস্বস্তি থাকবে।

আরও পড়ুন: শীতের হালকা ইনিংস শুরু হতে না হতেই থেমে গেল, বাড়ল তাপমাত্রা

 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal