Gold ₹143,650/10g
Silver ₹240.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
1 July 2026

আজই রাজ্যে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, পরিবর্তন যাত্রায় স্মৃতি ইরানি

আজই রাজ্যে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, পরিবর্তন যাত্রায় স্মৃতি ইরানি

রাজ্যে আসছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। বৃহস্পতিবার উত্তরবঙ্গে পরিবর্তন যাত্রায় সামিল হবেন তিনি। বালুরঘাটে সভা করবেন তিনি। বালুরঘাট হাইস্কুল মাঠে দুপুর আড়াইটে নাগাদ সভা করবেন প্রতিরক্ষামন্ত্রী। এদিন বালুরঘাট থেকেই বিহারের পূর্ণিয়া বিমানবন্দরে যাবেন তিনি। এদিন দিল্লি ফিরে যাবেন রাজনাথ সিংহ। প্রতিরক্ষামন্ত্রীর এই সফর ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন: কলকাতায় সংক্রমণ বেশি যাদবপুর, বেহালায়, আরও কড়া লকডাউনের পরিকল্পনা

অন্যদিকে এদিন দক্ষিণ ২৪ পরগনায় বিজেপির পরিবর্তন যাত্রায় অংশ নেবেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। তাঁর সঙ্গে থাকবেন রূপা গাঙ্গুলি এবং অগ্নিমিত্রা পল। এই জেলার পরিবর্তন যাত্রা গড়িয়া স্টেশন থেকে ভাঙড়ে যাবে। এই পরিবর্তন যাত্রা এরপর দমদমের দিকে যাবে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal