Gold ₹146,850/10g
Silver ₹245.79/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 25°C
24 July 2026

বিদেশি পর্যটক টানার ক্ষেত্রে দেশের মধ্যে দ্বিতীয় বাংলা

বিদেশি পর্যটক টানার ক্ষেত্রে দেশের মধ্যে দ্বিতীয় বাংলা

রাজ্যের মুকুটে ফের এক পালক। একাধিক দপ্তরের কাজে আগে বহুবার স্বীকৃতি পেয়েছে বাংলা। এবার পর্যটনেও দেশের মধ্যে প্রথম সারিতে বাংলা।
কেরল, কাশ্মীর, উত্তরপ্রদেশ, গুজরাত, রাজস্থানের মতো রাজ্যকে পিছনে ফেলে বিদেশি পর্যটক টানার ক্ষেত্রে দেশের মধ্যে দ্বিতীয় স্থানে উঠে এল বাংলা। কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক প্রকাশিত ইন্ডিয়া ট্যুরিজম ডেটা কম্পেন্ডিয়াম-২০২৫ অনুযায়ী, পশ্চিমবঙ্গে ৩১ লক্ষ ২০ হাজার বিদেশি পর্যটক এসেছেন। প্রথম স্থানে রয়েছে মহারাষ্ট্র। সেখানে এসেছেন ৩৭ লক্ষ বিদেশি পর্যটক।
তৃতীয় স্থানে আছে উত্তরপ্রদেশ এবং গুজরাত। ২২ লক্ষ করে বিদেশি পর্যটক এসেছেন উত্তরপ্রদেশ এবং গুজরাতে। এই সাফল্যকে রাজ্যের এক নতুন মাইলফলক বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, পশ্চিমবঙ্গ দেশের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ বিদেশি পর্যটক আকর্ষণ করেছে। ভারতের সবচেয়ে সুন্দর অংশ পশ্চিমবঙ্গ ভ্রমণ এবং এর সৌন্দর্য, সংস্কৃতি এবং ঐতিহ্য উপভোগ করার জন্য দেশি-বিদেশি সকল পর্যটককে স্বাগত জানাই।

আরও পড়ুন: ২৯ নভেম্বর সজনেখালি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal