Gold ₹143,450/10g
Silver ₹240.05/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
26 June 2026

তৃণমূলে যোগ দিলেন টেলি তারকা রনিতা, সৌপ্তিক, শ্রীতমা, দিশা

তৃণমূলে যোগ দিলেন টেলি তারকা রনিতা, সৌপ্তিক, শ্রীতমা, দিশা

তৃণমূলে তারকা-যোগ অব্যাহত। শুক্রবারের পর শনিবার তৃণমূল ভবনে ঘাসফুল পতাকা তুলে নিলেন অভিনেতা রনিতা, সৌপ্তিক চক্রবর্তী, শ্রীতমা ভট্টাচার্য এবং দিশা রায়চৌধুরি। তাঁদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন দোলা সেন।

রনিতা দাস বাহা চরিত্র করে বাংলার ঘরের মেয়ে হয়ে উঠেছিলেন। তিনি এবার যোগ দিলেন তৃণমূলে। সৌপ্তিক চক্রবর্তী জলনূপুর ধারাবাহিকে কাজ করেছেন, শ্রীতমা ভট্টাচার্য মা, ইচ্ছেনদী ধারাবাহিকে সাফল্যের সঙ্গে কাজ করেছেন। দিশা রায়চৌধুরী জয় বাবা লোকনাথ ধারাবাহিকে অভিনয় করেছেন।

যোগদানের পর অভিনেতাদের সম্মিলিত বক্তব্য, মমতা ব্যানার্জিকে সমর্থন করেই আজ সরাসরি তৃণমূলের পতাকা হাতে তুলে নিলাম।

আরও পড়ুন: দিলীপের বিরুদ্ধে জেলায় জেলায় একযোগে মামলা তৃণমূল, সিপিএমের, ‘কুকুরের মতো মারব’ মন্তব্যেই অনড় বিজেপির রাজ্য সভাপতি

এদিন তৃণমূল ভবনে দোলা সেনের পাশাপাশি হাজির ছিলেন সোহম এবং ডেরেক ও’ব্রায়ান।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal