Gold ₹146,700/10g
Silver ₹245.51/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
23 July 2026

২৩ এবং ২৯ এপ্রিল, বাংলায় এবার ২ দফায় বিধানসভা ভোট, গণনা ৪ মে

২৩ এবং ২৯ এপ্রিল, বাংলায় এবার ২ দফায় বিধানসভা ভোট, গণনা ৪ মে

এবার দু’দফায় ভোট পশ্চিমবঙ্গে। রবিবার প্রকাশিত হল বাংলার নির্বাচন ২০২৬ বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট।
দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক করে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আনুষ্ঠানিকভাবে ভোটের দিনক্ষণ ঘোষণা করলেন।
জানানো হয়েছে, বাংলায় প্রথম দফার ভোট হবে আগামী ২৩ এপ্রিল। সেদিন রাজ্যের ১৫২টি আসনে ভোটগ্রহণ হবে। দ্বিতীয় দফার ভোট হবে ২৯ এপ্রিল, সেদিন বাকি ১৪২টি আসনে ভোট হবে।
ভোট গণনা হবে ৪ মে। ভোট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হল আদর্শ নির্বাচন বিধি। এর ফলে এখন থেকে রাজ্য সরকার কোনও নতুন নীতিগত সিদ্ধান্ত ঘোষণা করতে পারবে না।

আরও পড়ুন: ‘দুয়ারে রেশন’ নিয়ে স্বস্তিতে রাজ্য, হাইকোর্টের রায়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal