Take a fresh look at your lifestyle.

রামানুজন পুরস্কার পেলেন বাংলার গণিতজ্ঞ নীনা গুপ্ত

188

২০২১ সালের রামানুজন পুরস্কার পেলেন বাংলার গণিতজ্ঞ নীনা গুপ্ত। কেন্দ্রীয় সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের তরফে জানা গেছে ‘অ্যাফাইন অ্যালজেব্রিক জিওমেট্রি’ এবং ‘কমিউটেটিভ অ্যালজেব্রা’-য় অসামান্য কাজের জন্য এই পুরস্কার দেওয়া হয়েছে তাঁকে। উন্নয়নশীল দেশ থেকে তরুণ গণিতজ্ঞ হিসেবে এই পুরস্কার পান নীনা গুপ্ত। এর আগেও তিনজন এই পুরস্কারে ভূষিত হয়েছেন। এখনও পর্যন্ত চারজন পুরস্কারপ্রাপকের মধ্যে তিনজনই আইএসআইয়ের অধ্যাপক।

নীনার জন্ম গুজরাতে। দ্বিতীয় শ্রেণি পর্যন্ত সেখানেই পড়াশুনা করেন তিনি। এরপর বাবার সঙ্গে কলকাতায় আসেন তিনি। ভর্তি হন ডানলপের খালসা হাইস্কুলে। ছোটবেলা অঙ্ক কষতে ভালোবাসেন নীনা। বেথুন কলেজ থেকে স্নাতক হন। স্নাতকোত্তর ও পিএইচ.ডি করার পর আইএসআইতেই অধ্যাপনা শুরু করেন তিনি। এর আগেও গণিতে পুরস্কার পেয়েছিলেন তিনি। ২০১৪ সালে নীনা বীজগাণিতিক জ্যামিতির মৌলিক সমস্যা সমাধান করে ভারতীয় জাতীয় বিজ্ঞান অ্যাকাডেমির তরুণ বিজ্ঞানীর পুরস্কার পেয়েছিলেন তিনি।

উল্লেখ্য, ২০০৫ সাল থেকে সেই পুরস্কার দেওয়া হচ্ছে। প্রতিবছর ৪৫ বছরের কম বয়সীদের রামানুজন পুরস্কার দেওয়া হয়। আন্তর্জাতিক গণিত ইউনিয়ন ও ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের সঙ্গে যৌথ ভাবে এই পুরস্কার দেয় ইটালির আব্দুস সালাম আন্তর্জাতিক তাত্ত্বিক পদার্থবিদ্যা কেন্দ্র।

Comments are closed.