Gold ₹143,950/10g
Silver ₹240.94/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
24 June 2026

‘বড় অভিনেতা প্রচার করতেই পারেন’, নাসিরুদ্দিনের শাহের প্রচার প্রসঙ্গে মত সুকান্ত মজুমদারের

‘বড় অভিনেতা প্রচার করতেই পারেন’, নাসিরুদ্দিনের শাহের প্রচার প্রসঙ্গে মত সুকান্ত মজুমদারের

বড় অভিনেতারা প্রচার করতে আসতেই পারেন, বালিগঞ্জে নাসিরুদ্দিনের শাহের প্রচার প্রসঙ্গে বললেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি সুকান্ত মজুমদার।

সোমবার সুকান্ত মজুমদার বলেন, নাসিরুদ্দিন শাহ ভারতের বড় অভিনেতা। যদি কারোর জন্য প্রচার করবেন বলে মনে করেন, করতেই পারেন। উনি ওনার মতন প্রচার করবেন। আমরা আমাদের মতোন প্রচার করব।

প্রবল গরমের মধ্যেও সকাল থেকে প্রচার করছেন বালিগঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী কেয়া ঘোষ। এদিন তাঁর হয়ে প্রচারে বেরিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

আরও পড়ুন: কলকাতার ঘাটে শুরু হবে ১০৮ প্রদীপ জ্বালিয়ে গঙ্গা আরতি, বারাণসী যাচ্ছেন পুর আধিকারিকরা

বালিগঞ্জ উপনির্বাচনে সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিমের হয়ে ভোট প্রচার করেন বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ। সায়রা সম্পর্কে তাঁর ভাইয়ের মেয়ে। একটি ভিডিও বার্তায় বালিগঞ্জ বাসীর কাছে ভোট চাইলেন নাসিরুদ্দিন। সেই সঙ্গে নাম না করে তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়কেও কটাক্ষ ছুঁড়ে দেন।

ভিডিওর শুরুতেই তিনি জানিয়ে দেন, কোনও দলের হয়ে ভোট চাইছেন না। ব্যক্তি হিসেবেই তাঁর এই ভিডিও বার্তাটিকে নেওয়া হক।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal