Gold ₹144,300/10g
Silver ₹241.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
9 July 2026

‘আমার প্রার্থনা মা দুর্গা শক্তি ও সাহস দিক’, বিজয়া দশমীতে টুইটে শুভেচ্ছা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির

‘আমার প্রার্থনা মা দুর্গা শক্তি ও সাহস দিক’, বিজয়া দশমীতে টুইটে শুভেচ্ছা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির

আমি প্রার্থনা করি, মা দুর্গা যেন আমাদের আশীর্বাদের সঙ্গে শক্তি ও সাহস দেন । বিজয়া দশমীতে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বুধবার মায়ের বিদায় নেওয়ার পালা। গঙ্গা ঘাটে শুরু হয়েছে বিসর্জন পর্ব। আর এদিন সন্ধ্যেবেলায় মুখ্যমন্ত্রী টুইট করে সকলকে শুভেচ্ছা জানালেন।

আরও পড়ুন: বহাল থাকল হাইকোর্টের রায়, কেন্দ্রীয় বাহিনী দিয়েই পঞ্চায়েত ভোট; জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

এদিন মুখ্যমন্ত্রী বলেন, এই দিনটা যেন আমাদের সঠিক উদ্দেশ্যে লড়াই করতে অনুপ্রাণিত করে। তিনি আরও বলেন, আসুন আমরা এই আবেগপ্রবণ দিনে ভালোর জয়কে স্মরণ করি।

৪ দিনের উৎসব শেষে আজ বিজয়া দশমী। সকলের মনে বিষাদের সুর। কলকাতা ও হাওড়ায় গঙ্গার বিভিন্ন ঘাটে চলছে প্রতিমা ভাসানের পর্ব। রয়েছে কড়া পুলিসি নিরাপত্তা। উল্লেখ্য, এই বছর পুজো কার্নিভাল হবে ৮ অক্টোবর।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal