Gold ₹145,350/10g
Silver ₹243.24/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
14 July 2026

কোটি কোটি টাকার মালিক হয়েও সোনার মন! ফুটপাথের দোকানে নুডলস খেলেন সুপারস্টার রাইমা সেন! সুচিত্রা সেনের নাতনিকে চিনলেন না দোকানদার

কোটি কোটি টাকার মালিক হয়েও সোনার মন! ফুটপাথের দোকানে নুডলস খেলেন সুপারস্টার রাইমা সেন! সুচিত্রা সেনের নাতনিকে চিনলেন না দোকানদার

সম্প্রতি বিধান নগরে একটি ক্লিনিকের উদ্বোধন করতে গিয়েছিলেন টলিউড অভিনেত্রী রাইমা সেন। সেখান থেকে ফেরার পথে কোন পাঁচতারা হোটেল নয় বরং আচমকাই রাস্তার ধারের ফুটপাতে উপরের একটি দোকান নজর কাড়ে তার। গাড়ি থামিয়ে সেদিকেই যান অভিনেত্রী নুডুলস খেতে। এক প্যাকেট প্যাক করে নেওয়ার পাশাপাশি রাস্তার উপরে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে নুডলস খেতে দেখা যায় টলিউডের এই জনপ্রিয় অভিনেত্রীকে।

বলাই বাহুল্য ধীরে ধীরে তার আশেপাশে জমতে থাকে ভিড়। তবে এতকিছুর মধ্যেও অভিনেত্রীকে চিনে উঠতে পারেননি ওই দোকানের মালিক কমলাকান্ত বাবু।অভিনেত্রী চারপাশের সাধারণ মানুষের ভিড় বাড়তে থাকলে তিনি যারপরনাই বিরক্ত হন। কারণ তিনি মনে করেন সুন্দরী মহিলা কাস্টমারকে দেখে সবাই হামলে পড়েছে। অভিনেত্রী অবশ্য নিজের পরিচয় দেওয়ারও চেষ্টা করেননি বরং সাধারণ ক্রেতার মতোই বেশি করে পেঁয়াজ, লঙ্কা ইত্যাদি চেয়ে নেন।

তবে পরে অবশ্য অভিনেত্রীর পরিচয় জানতে পেরেছেন ওই দোকানের মালিক। প্রসঙ্গত এর আগে একবার টলিউড অভিনেতা দেবকেও চা খাইয়ে ছিলেন তিনি। তাই এবার তিনি মনে করছেন হয়তো রাইমার আগমনের ফলে তার দোকানে বিক্রি বাটা কিছুটা হলেও বাড়বে। পাশাপাশি অভিনেত্রীযে সাধারণ ক্রেতার মত ব্যবহার করেছেন, তারও প্রশংসা করেছেন ওই দোকানদার।

আরও পড়ুন: বউভাতের বিশেষ ছবিতে গৌরবের কোলে বসে পোজ দিলেন দেবলীনা, ফের ভাইরাল এই সেলেব জুটির ছবি

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment