Gold ₹146,700/10g
Silver ₹245.52/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
27 July 2026

বউভাতের বিশেষ ছবিতে গৌরবের কোলে বসে পোজ দিলেন দেবলীনা, ফের ভাইরাল এই সেলেব জুটির ছবি

বউভাতের বিশেষ ছবিতে গৌরবের কোলে বসে পোজ দিলেন দেবলীনা, ফের ভাইরাল এই সেলেব জুটির ছবি

কিছুদিন আগেই সাত পাকে বাঁধা পড়েছেন টলি পাড়ার অন্যতম জুটি গৌরব দেবলীনা। গত নয় তারিখ ধুমধাম করে চার হাত এক করেছেন টলি পাড়ার এই দুই তারকা। হিন্দুমতে বিয়ের দিন দেবলীনার পরনে ছিল লাল বেনারসী, এবং গৌরব পড়েছিল ধুতি পাঞ্জাবী। এমনকি এই নব জুটির রিসেপশনে উপস্থিত ছিলেন টলিউডের বহু তারকা। ইতিমধ্যেই বিয়ে সেরে এই জুটি হনিমুনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, সেই ছবিও নিজের ইন্সটাতে শেয়ার করেছেন দেবলীনা।

এবার তিনি বউভাতের বিশেষ একটি ছবি পোস্ট করেছেন, যেখানে ছবিতে গৌরবের কোলে বসে রয়েছেন দেবলীনা। সেই পোস্টের ক্যাপশনে লেখা, “যখন মিস্টার চ্যাটার্জি নিজের ব্র্যান্ড নিউ স্ত্রীকে পরিবারের স্বাগত জানায়। বাংলা-তে বলে বউভাত।” লাল বেনারসিতে গৌরবকে জড়িয়ে ধরে বসে থাকার দেবলীনার এই ছবি মুহূর্তেই ভাইরাল হয়েছে, এমনকি নেটিজেনদের এই জুটির রসায়ন আরো একবার নতুন করে মন জয়ে করেছে।

আরও পড়ুন: ব্যাক টু ওল্ড লাইফ, মা হওয়ার পরে ফের পুরোদমে ওয়ার্কআউট শুরু করলেন শুভশ্রী

এমনকি এই নব জুটির রিসেপশনে উপস্থিত ছিলেন টলিউডের বহু তারকা। হিন্দু মতে বিয়ের পর ১৩ ডিসেম্বর ইসলাম মতে ফের বিয়ে করেন গৌরব এবং দেবলীনা। এদিন গৌরবের পরনে ছিল শেরওয়ানী, দেবলীনার পরনে সবুজ লাহেঙ্গা। পরে ১৫ ই ডিসেম্বর গ্র্যান্ড রিসেপশন এর দিন আবার বিয়ে করেন এই জুটি। এদিন খ্রিস্টান মতে বিয়ে করেন এই নব দম্পতি। যেখানে দেবলীনার পরনেও ছিল দুধ সাদা গাউন, মাথায় সাদা ওড়না। আর গৌরবের পরনে ছিল বিদেশী কায়দার কোর্ট প্যান্ট। কিন্তু বিয়ে সারতেই এবার হিম শহরে পাড়ি দিলেন এই নব জুটি। ইতিমধ্যেই নিজের ইন্সটা হ্যান্ডেলে সেই ছবিও শেয়ার করেছে দেবলীনা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment