Gold ₹146,700/10g
Silver ₹245.51/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
26 July 2026

‘বীর দাস সন্ত্রাসবাদী’! কমেডিয়ান বীর দাসের বিরুদ্ধে ‘ভারতকে অপমান’ করার অভিযোগ তুলে তার কঠোর শাস্তির দাবি করলেন সুপারস্টার কঙ্গনা রানাউত, তুললেন কঠোর শাস্তির দাবি

‘বীর দাস সন্ত্রাসবাদী’! কমেডিয়ান বীর দাসের বিরুদ্ধে ‘ভারতকে অপমান’ করার অভিযোগ তুলে তার কঠোর শাস্তির দাবি করলেন সুপারস্টার কঙ্গনা রানাউত, তুললেন কঠোর শাস্তির দাবি

সম্প্রতি ভারতীয় কমেডিয়ান বীর দাস ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে দ্বিখণ্ডিত ভারত নিয়ে একটি উপস্থাপনা রেখেছিলেন। যেখানে তিনি মন্তব্য করেছিলেন দিনের বেলা ভারতবর্ষের নারীকে আমরা দেবী বলে পূজা করলেও রাতের বেলা তাকেই আমরা ধর্ষণ করে থাকি।

বলাই বাহুল্য তার এই মন্তব্যের পর নেটিজেনদের একটি বড় অংশ তীব্র ক্ষুব্ধ হন। তিনি বিদেশি সংস্কৃতির সামনে ভারতকে অপমান করেছেন, এমনটাই অভিযোগ নেটিজেনদের। এবার আরও একধাপ এগিয়ে তাকে সরাসরি ‘সন্ত্রাসবাদি’ আখ্যা দিলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তার বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন বলিউড অভিনেত্রী।

ইতিমধ্যেই বীর দাসের বিরুদ্ধে দিল্লির তিলক নগর থানায় এফআইআর দায়ের করেছেন এক বিজেপি নেতা। তবে কংগ্রেস সহ বেশকিছু রাজনৈতিক দলের সমর্থন পেয়েছেন জনপ্রিয় এই কমেডিয়ান। নেট দুনিয়ার বাসিন্দাদের কেউ কেউ মেনে নিয়েছেন ভারতের ইতিবাচক এবং নেতিবাচক দুটি দিকই আছে এবং নেতিবাচক দিক লুকিয়ে শুধুমাত্র ইতিবাচক দিককে অন্যের সামনে তুলে ধরা একপ্রকার দ্বিচারিতা।

আরও পড়ুন: নুসরত প্রেগন্যান্ট! একথা শুনে কী ঘাবড়ে গিয়েছিলেন যশ? অবশেষে যশ দাশগুপ্ত প্রকাশ্যে মেনে নিলেন তার সাথে নুসরত জাহানের সব আসল সম্পর্ক

এদিন সোশ্যাল মিডিয়া পোষ্টের মাধ্যমেও সে কথাই জানিয়েছেন বীর দাস। পাশাপাশি তার মন্তব্যের ভুল ব্যাখ্যা না করার আর্জি জানিয়েছেন দর্শকদের কাছে। কিন্তু তাতে মোটেও সন্তুষ্ট হয়নি কঙ্গনা রানাওয়াত। আইনত বীরের বিরুদ্ধে শাস্তির সিদ্ধান্ত নেওয়া উচিৎ এমনটাই মত তার। এখন নেটিজেনরা ঘটনার রেশ কতদূর গড়ায় সেদিকেই তাকিয়ে আছেন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment