Gold ₹144,700/10g
Silver ₹242.17/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
14 June 2026

‘সারেগামাপা ২০২০’ খ্যাত বাংলার মেয়ে বিদীপ্তা-র ফোন ছুঁড়ে ফেলে দিলেন বিশাল দাদলানি! ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

‘সারেগামাপা ২০২০’ খ্যাত বাংলার মেয়ে বিদীপ্তা-র ফোন ছুঁড়ে ফেলে দিলেন বিশাল দাদলানি! ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

ইতিমধ্যেই জি টিভির পর্দায় শুরু হয়ে গিয়েছে সারেগামাপা। আপাতত টেলিভিশনের পর্দায় বাছাইপর্ব দেখানো হচ্ছে। এই পর্বেই অডিশন দিতে এসেছিল বাংলা সারেগামাপার প্রতিযোগি বিদীপ্তা চক্রবর্তী। মঞ্চে আসার পরেই তার ফোন ছুঁড়ে ফেলে দিলেন বিশাল দাদলানি। সম্প্রতি সেই ভিডিওটি ভাইরাল হয়েছে নেটিজেনদের মধ্যে।

সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হওয়ার কারণে বিদীপ্তা সেলফি তুলতে তুলতে মঞ্চে ঢুকছিল। আর এই বিষয়টি চোখে পড়ে বিচারকদের। এরপরই বিশাল দাদলানি তাকে জিজ্ঞাসা করেন তিনি কি করছিলেন! এর উত্তরে বিদিপ্তা জানান তিনি সোশ্যাল মিডিয়ায় তার ফলোয়ার্সদের আপডেটেড রাখার জন্য সেলফি তুলে সেগুলো পোস্ট করছেন। এমনকি বিচারকদের সঙ্গে কথা বলতে বলতেও তিনি সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করছিলেন।

এরপরে বিচারকরা বিদীপ্তার বাবা-মাকে মঞ্চে ডেকে পাঠায় এবং তাকে বলে তার সঙ্গে তিনি একটি ভিডিও করতে চান। সঙ্গে সঙ্গে সে তাতে সম্মতি দেয়। ভিডিও করার নাম করে বিশাল দাদলানি তার কাছ থেকে ফোনটি কেড়ে নেন এবং ছুঁড়ে ফেলে দেন। এই ঘটনার পরই চোখ কপালে উঠেছিল বিদীপ্তার। তবে পরে বিশাল জানান তিনি পুরোটাই মজা করে করেছেন। সোশ্যাল মিডিয়ার বাইরেও একটা জগৎ রয়েছে সেটা তাকে বোঝানোর জন্যই এমন কাণ্ড ঘটিয়েছেন বিচারকরা।

আরও পড়ুন: ‘পরের সিনেমায় কুমির হবে সলমন’! টুপি পরে জলে গা ডুবিয়ে বসে ফটো পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় তীব্র ট্রোলড বাম্পারহিট অভিনেতা সলমন খান

এবারের জি টিভির সারেগামাপা-য় বিচারক আসনে বিশাল দাদলানি ছাড়াও রয়েছেন হিমেশ রেশমিয়া ও শঙ্কর মহাদেবন। এছাড়াও রয়েছেন আরও বিচারকরা। তবে পরে বিদীপ্তার গান শুনে রীতিমত মুগ্ধ হয়েছেন বিচারকরা। প্রত্যেকেই তার গানের প্রশংসা করেছেন। এমনকি এটাও বলেছেন তাকে হয়তো তারা টপ টেনে দেখতে পাবেন। এরপরই তার গলায় মেডেল পরিয়ে দেন বিশল দাদলানি। ফেরত দিয়ে দেন তার ফোনটাও। জি টিভির সারেগামাপা’য় নির্বাচিত হয়ে পরের রাউন্ডে গেলেন বিদীপ্তা চক্রবর্তী। সম্প্রতি এই ঘটনার পুরো ভিডিওটি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment