Gold ₹146,850/10g
Silver ₹245.79/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 25°C
24 July 2026

তৃণমূলে যোগ দিলেন ক্রিকেট প্রশাসক বিশ্বরূপ দে

তৃণমূলে যোগ দিলেন ক্রিকেট প্রশাসক বিশ্বরূপ দে

তৃণমূলে যোগ দিলেন ক্রিকেট প্রশাসক এবং সিএবির প্রাক্তন কর্তা বিশ্বরূপ দে। বুধবার তৃণমূল ভবনে গিয়ে শাসক দলে যোগ দেন তিনি। তৃণমূলে যোগ দিয়ে বিশ্বরূপ দে জানান, আমি তৃণমূল কংগ্রেসের অন্ধ ভক্ত বলবো না, তৃণমূলে যোগদান করলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ এবং স্পিরিট দেখে।

বিধানসভা ভোটের মুখে বড়ো চমক রাজ্যের শাসক দলের। দলে যোগদান করেই মমতা ব্যানার্জির ভূয়সী প্রশংসা শোনা যায় বিশ্বরূপবাবুর গলায়। তিনি বলেন, মমতা ব্যানার্জি যেভাবে গ্রামেগঞ্জে, মফস্বলে কাজ করছেন, তার কোনও তুলনা হয় না।

কদিন আগে পর্যন্ত বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির গেরুয়া শিবিরে যোগদান নিয়ে তীব্র জল্পনা দেখা দিয়েছিল রাজ্য রাজনীতির অলিন্দে। কিছুদিন আগে আরেক ক্রিকেটার তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী লক্ষী রতন শুক্লাও মন্ত্রিত্ব এবং হাওড়া জেলা সভাপতির পদ থেকে ইস্তফা দেন। এরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে বিশ্বরূপবাবুর মতো একজন ক্রিকেট প্রশাসকের তৃণমূলে যোগদান যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ ।

আরও পড়ুন: স্মার্ট ফোনেই কাটা যাবে টিকিট, রোগী সুবিধায় বিশেষ উদ্যোগ নিচ্ছে SSKM 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal