Gold ₹144,700/10g
Silver ₹242.21/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
5 July 2026

পাহাড়ে অব্যাহত গুরুং প্রভাব, দার্জিলিংয়ে প্রায় ৬০ শতাংশ ভোট পেলেন বিজেপির রাজু বিস্ত যা রাজ্যে সর্বোচ্চ

বহু আসনে বিজেপির প্রাপ্ত ভোট ৫০ শতাংশের বেশি

পাহাড়ে অব্যাহত গুরুং প্রভাব, দার্জিলিংয়ে প্রায় ৬০ শতাংশ ভোট পেলেন বিজেপির রাজু বিস্ত যা রাজ্যে সর্বোচ্চ

পাহাড়ে এখনও অব্যাহত বিমল গুরুংয়ের প্রভাব, স্পষ্ট হয়ে লোকসভা নির্বাচনের রেজাল্টে। আর তার জেরেই রাজ্যের বিজেপি প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি ভোট পেলেন দার্জিলিংয়ের বিজেপি প্রার্থী রাজু বিস্ত।
গোটা দেশের মতোই রাজ্যেও গেরুয়া ঝড় প্রতিফলিত হয়েছে ভোট বাক্সে। সন্ধ্যে ৭ টা পর্যন্ত রাজ্যে ১৯ টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। বিজেপির জয়ী প্রার্থীদের মধ্যে তো বটেই, শতাংশের বিচারে গোটা রাজ্যেই সবচেয়ে বেশি পেলেন দার্জিলিং কেন্দ্রের রাজু বিস্ত। তিনি পেয়েছেন ৫৯.২১ শতাংশ ভোট। দীর্ঘদিন গুরুং পাহাড়ছাড়া থাকার ফলে তৃণমূল দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াংয়ে ভালো ফল করবে বলে আশা করেছিল রাজ্যের শাসক দল। যদিও বাস্তবে তা হয়নি।
রাজু বিস্তের পর বিজেপির জয়ী প্রার্থীদের মধ্যে ভোট শতাংশে এগিয়ে আলিপুরদুয়ারের প্রার্থী জন বার্লা। তাঁর প্রাপ্ত ভোটের পরিমাণ ৫৪.৬৫ শতাংশ। বিজেপির জয়ী প্রার্থীদের মধ্যে ভোট শতাংশের বিচারে তিন নম্বরে রয়েছেন রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। তিনি পেয়েছেন ৫২.৬৮ শতাংশ ভোট। বিজেপির জয়ী প্রার্থীদের মধ্যে চতুর্থ স্থানে রয়েছেন আসানসোল কেন্দ্রের তারকা প্রার্থী বাবুল সুপ্রিয়। তিনি পেয়েছেন ৫১.১৪ শতাংশ ভোট। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রেও চমক দেখিয়েছে বিজেপি। জলপাইগুড়ি কেন্দ্রের বিজেপি প্রার্থী জয়ন্তকুমার রায় পেয়েছন ৫০ শতাংশের বেশি ভোট।

আরও পড়ুন: Mamata at Jalpaiguri: বহিরাগতদের এনে করোনা ছড়াচ্ছে ছদ্মবেশী বকধার্মিক BJP

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal