Gold ₹145,150/10g
Silver ₹242.95/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
10 July 2026

সিপিএম থেকে বিজেপিতে যোগ দেওয়া উত্তর দিনাজপুরের বিধায়কের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, খুনের অভিযোগ পরিবারের

আত্মহত্যা না খুন, পুলিশ খতিয়ে দেখছে

সিপিএম থেকে বিজেপিতে যোগ দেওয়া উত্তর দিনাজপুরের বিধায়কের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, খুনের অভিযোগ পরিবারের

উত্তর দিনাজপুরের হেমতাবাদের বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সোমবার সকালে উত্তেজনা তৈরি হয় স্থানীয় এলাকায়। এদিন সকালে নিজের বাড়ি থেকে ১ কিলোমিটার দূরে একটি বন্ধ দোকানের বারান্দা থেকে তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। তিনি আত্মহত্যা করেছেন, না তাঁকে খুন করা হয়েছে, তা পুলিশ খতিয়ে দেখছে।
২০১৬ সালে দেবেন্দ্রনাথ রায় সিপিএম প্রার্থী হিসেবে হেমতাবাদ আসনে জয়লাভ করেন। কিন্তু বছরখানেক আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন। তাঁর এই অস্বাভাবিক মৃত্যুর সঙ্গে রাজনীতি বা দলবদলের সম্পর্ক আছে কিনা তাও তদন্ত করে দেখছে পুলিশ।
দেবেন্দ্রনাথ রায়ের পরিবারের দাবি, রবিবার রাতে কয়েকজন বাইক আরোহীর ডাকে বাড়ি থেকে বেরিয়ে যান তিনি।তারপর থেকেই তাঁর আর কোনও খোঁজ মিলছিল না। সোমবার সকালে বাড়ি থেকে ১ কিলোমিটার দূরে একটি বন্ধ দোকানের বারান্দায় তাঁর ঝুলন্ত দেহ পাওয়া যায়।
২০১৬ সালে সিপিএম প্রার্থী হিসেবে বিধানসভা ভোটে জিতে দেবেন্দ্রনাথ রায় ২০১৯ সালে যোগ দেন বিজেপিতে।

আরও পড়ুন: যুক্তিহীন সিজার কমিয়ে স্বাভাবিক প্রসবের হার বাড়ানো হবে রাজ্যে, নিয়মিত প্রসূতি মৃত্যুর কারণ অডিট করবে স্বাস্থ্যভবন

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal