Gold ₹145,350/10g
Silver ₹243.24/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
14 July 2026

৩ দিনের মধ্যে দ্বিতীয়বার বাংলায় জে পি নাড্ডা, যাবেন বীরভূম-ঝাড়গ্রাম

৩ দিনের মধ্যে দ্বিতীয়বার বাংলায় জে পি নাড্ডা, যাবেন বীরভূম-ঝাড়গ্রাম

ফেব্রুয়ারি মাসে দ্বিতীয়বার বাংলায় বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। মঙ্গলবার থেকে বীরভূমে শুরু বিজেপির রথ যাত্রা। তার সূচনা হবে সভাপতি নাড্ডার হাতে। 

বিজেপি সূত্রের খবর, মঙ্গলবার অন্ডালে নেমে নাড্ডার কনভয় সোজা চলে যাবে তারাপীঠ। সেখানে পুজো দেবেন তিনি। তারপর দুপুরে চিলার মাঠে জনসভা এবং পরিবর্তন যাত্রার শুরু ঘোষণা করবেন জে পি নাড্ডা। বীরভূমের ১১ টি বিধানসভা ক্ষেত্রও ঘুরবে বিজেপির রথ। 

এরপর বামা খ্যাপার মূর্তিতে মাল্যদানের কর্মসূচি রয়েছে বিজেপি সভাপতির। 

আরও পড়ুন: মমতা: প্রধানমন্ত্রীর মিটিংয়ে বলতে পারলে খুশি হতাম, কেন্দ্রের সব কথা মানব, রাজনীতি করবেন না

তারপর জে পি নাড্ডা হেলিকপটারে উড়ে যাবেন ঝাড়গ্রাম। লালগড়ে পরিবর্তন যাত্রার সূচনা করবেন তিনি। তারপর সিধু-কানুর মূর্তিতে মাল্যদান। সন্ধ্যায় ঝাড়গ্রামে আরও একটি জনসভায় ভাষণ দেবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।  

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal