Gold ₹143,400/10g
Silver ₹239.97/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
20 June 2026

সব বাঙালি মেয়ের মধ্যেই মা কালীর বাস, সুপারস্টার রানী মুখার্জ্জীর এই কথা শুনে আর কথা বাড়ালেন না বলিউডের বিগ বি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

সব বাঙালি মেয়ের মধ্যেই মা কালীর বাস, সুপারস্টার রানী মুখার্জ্জীর এই কথা শুনে আর কথা বাড়ালেন না বলিউডের বিগ বি, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

১৯শে নভেম্বর বড় পর্দায় মুক্তি পেয়েছে ‘বান্টি অর বাবলি ২’। সম্প্রতি সেই ছবির প্রচারের উদ্দেশ্যেই জনপ্রিয় রিয়্যালিটি শো ‘কন বানেগা ক্রোড়পতি’তে এসেছিলেন ছবির চার অভিনেতা-অভিনেত্রী। রানী মুখার্জ্জী ও সাইফ আলি খানের পাশাপাশি এদিন ‘কন বানেগা ক্রোড়পতি’র মঞ্চে দেখা গিয়েছিল সিদ্ধান্ত চতুর্বেদী ও শর্বরীকেও। এদিন শো চলাকালীন স্ত্রী জয়া বচ্চনের ভয়ে আর কথা বাড়ালেন না বলিউডের বিগ বি তথা অমিতাভ বচ্চন।

এদিন খেলা চলাকালীন হাসি, ঠাট্টা ও আড্ডার মাঝে অমিতাভ বচ্চন অভিনেত্রীকে জিজ্ঞেস করেছিলেন কার রাগ সবথেকে বেশি? এই প্রশ্নের উত্তরে অভিনেত্রী স্পষ্টভাবে জানান, তিনিই সবথেকে বেশি রেগে যান। এরপরেই তিনি বলেন, প্রতিটি বাঙালি মেয়ের মধ্যেই মা কালী বাস করেন। অভিনেত্রীর এই কথা শুনে বলিউডের বিগ বি মুখ গম্ভীর করে জানান, তিনি এই বিষয়ে আর কথা বাড়াতে চান না।

তার এই কথা শুনে রানী মুখার্জ্জী ও সাইফ আলী খানের পাশাপাশি সেটে উপস্থিত সকলেই হেসে ফেলেন। সকলেই জানেন অমিতাভ বচ্চনের স্ত্রী জয়া বচ্চন নিজে একজন বাঙালি মেয়ে। অতএব, অভিনেতার ইঙ্গিত কার দিকে ছিল তা বুঝতে অসুবিধা হয়নি কারোরই।

আরও পড়ুন: ‘সলমন খান মাটির মানুষ, অত বড় সুপারস্টার হয়েও সলমন কত বিনম্র’! ফিল্ম ফেস্টিভ্যালে অভিনেতার সাথে মঞ্চ শেয়ার করে জানালেন ঋতাভরী চক্রবর্তী

সম্প্রতি এই দৃশ্যটি ভাইরাল হয়েছে গোটা নেটদুনিয়ায়। সনির অফিশিয়াল পেজ থেকে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ার ওয়ালে। এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই নেটিজেনরা নানা ধরনের মন্তব্য করেছেন। এই ভিডিও দেখে কোন কোন নেটিজেন মজার ছলে বলেছেন, তাহলে বলিউডের বিগ বি-ও নিজের স্ত্রীকে ভয় পান। এই সপ্তাহে শানদার শুক্রবারে উপস্থিত ছিলেন এই অভিনেতা অভিনেত্রীরা। নতুন ছবি ‘বান্টি অর বাবলি ২’এর প্রচারের জন্যই এই মঞ্চে এসেছিলেন তারা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment