Gold ₹143,650/10g
Silver ₹240.44/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 36°C
17 June 2026

‘বোনুয়া’ সুপারস্টার মিমি নয়, বরং এবার ‘ছোটবোন’ পাতালেন সুপারস্টার নুসরত জাহান! পুত্র ঈশানের সব সিক্রেট শেয়ার করছেন এখন নুসরত এই ‘ছোটবোন’ এর সঙ্গে

‘বোনুয়া’ সুপারস্টার মিমি নয়, বরং এবার ‘ছোটবোন’ পাতালেন সুপারস্টার নুসরত জাহান! পুত্র ঈশানের সব সিক্রেট শেয়ার করছেন এখন নুসরত এই ‘ছোটবোন’ এর সঙ্গে

টলিউড অভিনেত্রী এবং তৃণমূল সাংসদ নুসরত জাহান এর সঙ্গে আর এক টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর ঘনিষ্ঠ সম্পর্কের কথা সকলেরই জানা।অনেকেই সোশ্যাল মিডিয়ার দৌলতে জানেন যে মিমিকে ‘বোনুয়া’ বলে ডাকতেন নুসরত।

কিন্তু ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটার পর ধীরে ধীরে মিমির সঙ্গেও বন্ধুত্বে বাঁধন ধরে নুসরতের। তবে সেখানে আটকে থাকেননি অভিনেত্রী। বরং এবার আরেক নবাগতা তরুনীর সঙ্গে বোনের সম্পর্ক পাতাতে দেখা গেল নুসরাত জাহানকে।

প্রসঙ্গত বর্তমানে নুসরত জয় কালী কলকাত্তাওয়ালী সিনেমার শুটিং করছেন। সেখানেই তার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সুস্মিতা চট্টোপাধ্যায় নামের একজন নবাগত অভিনেত্রী। জানা গিয়েছে নুসরত সুস্মিতার সম্পর্ক বোন এবং দিদির মতো। এ ব্যাপারে সুস্মিতা জানিয়েছেন প্রথমদিন থেকেই তাকে বোনের সম্পর্কে জড়িয়ে নিয়েছে নুসরত জাহান। পাশাপাশি পুত্র ঈশানের সব কথা সুস্মিতার সঙ্গে বর্তমানে শেয়ার করতে দেখা যাচ্ছে নুসরতকে।

আরও পড়ুন: ‘তোর্সার গায়ে নকল আরশোলা’! কালরাত্রিতে মিঠাইয়ের দুস্টুমিতে জব্দ ট্যাসবুড়ি, সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বসিত অনুগামীরা, তুমুল ভাইরাল ভিডিও

বলাই বাহুল্য এই তথ্য সামনে আসতেই নেটিজেনদের একটি বড় অংশ বলছেন তাহলে হয়তো অভিনেত্রী মিমি চক্রবর্তীর সঙ্গে বন্ধুত্বের ভাঙ্গন ধরায় সুস্মিতাকেই তার পরবর্তী বোন হিসেবে গ্রহণ করেছেন নুসরত জাহান। তবে আর কখনো মিমি চক্রবর্তীর সঙ্গে তার বন্ধুত্ব আগের মতো জায়গায় ফিরবে কিনা সে নিয়েও প্রশ্ন উঠছে সোশ্যাল মিডিয়ায়।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment