Gold ₹145,150/10g
Silver ₹242.95/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
9 July 2026

বাংলায় বয়কট বিজেপি, বিধানসভা ভোটের স্লোগান তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

বাংলায় বয়কট বিজেপি, বিধানসভা ভোটের স্লোগান তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

২০২৬ বিধানসভা নির্বাচনে দলের লাইন স্পষ্ট করে দিলেন তৃণমূল সেনাপতি এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আওয়াজ তুললেন, বয়কট বিজেপি।
অপরিকল্পিত এসআইআর’এর প্রতিবাদে শুক্রবার থেকে ধর্মতলার মেট্রো চ্যানেলে ধরনা কর্মসূচি শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই কর্মসূচির প্রথম দিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আলোড়ন ফেলে দিয়েছে রাজনৈতিক মহলে। অভিষেকের এক ঘন্টা কুড়ি মিনিটের বক্তব্য ধর্মতলার প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে শুনলেন বহু মানুষ।
পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সার্টিফিকেট, অভিষেক আজ খুব ভালো বলেছে। মঞ্চে বসে নেত্রীর সঙ্গে আলোচনা করে এবং তাঁর পরামর্শ নিয়ে অভিষেক চিঠি পাঠালেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে।
আগামী ৮ তারিখ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রাজ্যে আসছে।

আরও পড়ুন: ভুয়ো IAS এর পর ভুয়ো ভিজিলেন্স অফিসার! পুলিশের জালে যুবক, বাজেয়াপ্ত নীলবাতি গাড়ি

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal