Gold ₹146,250/10g
Silver ₹244.82/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 25°C
23 July 2026

কোয়ার্টার ফাইনালে মাঠে নাও দেখা যেতে পারে এই ব্রাজিল তারকাকে; জানালেন কোচ তিতে 

কোয়ার্টার ফাইনালে মাঠে নাও দেখা যেতে পারে এই ব্রাজিল তারকাকে; জানালেন কোচ তিতে 

আর কয়েক ঘন্টার অপেক্ষা। শুক্রবার সাড়ে আটটায় ক্রোয়েশিয়ার বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল খেলতে নামছে নেমাররা। কিন্তু চোটের কারণে সম্ভবত আজকের ম্যাচেও দেখা যাবে না প্রথমে একাদশের লেফটব্যাক অ্যালেক্স স্যান্দ্রোকে। স্যান্দ্রোকে ছাড়াই হয়তো তাদের খেলতে হতে পারে, কোচ তিতে তেমনই ইঙ্গিত দিয়েছেন। 

কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগে দলের অনুশীলনে দেখা গিয়েছিল স্যান্দ্রোকে। তাঁর ম্যাচে ফেরা নিয়ে আশাবাদী ছিল ব্রাজিল সমর্থকরা। কিন্তু এদিন কোচ তিতে জানায়, যেটুকু বোঝা যাচ্ছে ও ক্রোয়েশিয়ার বিরুদ্ধেও মাঠে নামতে পারবে না। নেমার, দানিলোর থেকে ওর চোটটা আলাদা। ওঁর সম্পূর্ণ ফিট হতে আরও কিছুটা সময় লাগবে। 

তবে স্যান্দ্রোর ম্যাচে না থাকা নিয়ে উদ্বিগ্ন নয় ব্রাজিল ব্রিগেড। স্যন্দ্রোকে ছাড়াই কোরিয়া প্রজাতন্ত্রের বিরুদ্ধে ৪-১ গোলে জয় পেয়েছে তিতের দল।  গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে পেশিতে চোট পেয়ে ৮৬ মিনিটে মাঠ ছাড়েন স্যান্দ্রো। গ্রুপ পর্বের শেষ ম্যাচেও ব্রাজিলের হয়ে প্রথম একাদশে ছিলেন না স্যান্দ্রো। 

আরও পড়ুন: এবার আই-লিগে ইস্টবেঙ্গলের টিকিটের দাম এত বেশি কেন? খুশি নন লাল-হলুদ সমর্থকরা

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Sports