Gold ₹143,700/10g
Silver ₹240.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 33°C
25 June 2026

‘মুখের উপর ছুঁড়ে দেওয়া হল টাকার বান্ডিল’! বড়লোক বাড়িতে তেলেভাজা দিতে গিয়ে চূড়ান্ত অপমানিত তুবড়ি! দেখুন ‘উড়ন তুবড়ি’র ভাইরাল দৃশ্য, ভাইরাল ভিডিও

‘মুখের উপর ছুঁড়ে দেওয়া হল টাকার বান্ডিল’! বড়লোক বাড়িতে তেলেভাজা দিতে গিয়ে চূড়ান্ত অপমানিত তুবড়ি! দেখুন ‘উড়ন তুবড়ি’র ভাইরাল দৃশ্য, ভাইরাল ভিডিও

কিছুদিন আগেই স্টার জলসা চ্যানেলের ‘গাঁটছড়া’ ধারাবাহিকটির কাছে টিআরপি তালিকার শীর্ষস্থান খোয়াতে হয়েছে জি বাংলার ‘মিঠাই’ধারাবাহিকটিকে। তারপরেই শীর্ষস্থান পুনরুদ্ধার করার জন্য উঠে পড়ে লাগতে দেখা গিয়েছে জি বাংলা চ্যানেল কর্তৃপক্ষকে। যে কারণে এবার নিত্য নতুন ধারাবাহিকের সম্প্রচার শুরু করছেন তারা। এরকমই নতুন সম্প্রচারিত হওয়া একটি ধারাবাহিক হল ‘উড়ন তুবড়ি’ অসহায় মা এবং তার তিনজন মেয়ের জীবন সংগ্রামের গল্প নিয়ে গড়ে উঠেছে এই ধারাবাহিকের পটভূমিকা।

ইতিমধ্যেই ধারাবাহিকের নায়ক অর্জুনকেও দেখে ফেলেছেন দর্শকরা। বড়লোক বাড়ির ছেলে হলেও ধারাবাহিকের নায়িকা তুবড়ির সামনে এলেই মুখের কথা ফুরিয়ে যায় অর্জুনের। পাশাপাশি জেগে জেগে স্বপ্ন দেখছে অর্জুন তুবড়িকে বিয়ে করার। তবে এবার অর্জুনের মায়ের কাছে তীব্র অপমানিত হতে হলো ধারাবাহিকের নায়িকা তুবড়িকে। এদিনের ভাইরাল দৃশ্যে নেটিজেনরা দেখতে পেয়েছেন বড়লোক বাড়িতে এক প্লেট তেলেভাজা নিয়ে হাজির হলে অর্জুনের মা সেই তেলেভাজা ফেলে দিয়ে জানান বড়লোক বাড়িতে রাস্তার খাবার কেউ খায় না।

পাশাপাশি তুবড়ির মুখের উপর টাকার বান্ডিল ছুঁড়ে দিতে দেখা যায় তাকে। তবে তুবড়ি অবশ্য অপমান মুখ বুজে সহ্য করার মেয়ে নয়। তাই পাল্টা টাকা ফিরিয়ে দিয়ে সে বুঝিয়ে দিয়েছে অর্জুনের মায়ের কাছে বিনা কারণে অপমানিত হতে সে রাজি নয়। এদিন এই ঘুরে দাঁড়ানোর দৃশ্য দারুণ প্রশংসিত হয়েছে দর্শকদের কাছে।

আরও পড়ুন: ‘হইচই এর কন্টেন্ট দেখলে প-র্ন মনে হয়, বাড়িতে চালানো যায়না’! ওয়েব প্লাটফর্ম ‘Hoichoi’ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন অভিনেতা অভিষেক চ্যাটার্জী, তুমুল ভাইরাল পুরোনো ভিডিও

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment