Gold ₹146,150/10g
Silver ₹244.57/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
15 July 2026

বর্ধমান মেডিক্যাল কলেজে কোভিড ওয়ার্ডে অগ্নিদদ্ধ হয়ে মৃত্যু করোনা সংক্রমিতের

বর্ধমান মেডিক্যাল কলেজে কোভিড ওয়ার্ডে অগ্নিদদ্ধ হয়ে মৃত্যু করোনা সংক্রমিতের

বর্ধমান মেডিক্যাল কলেজের কোভিড ওয়ার্ডে আগুন। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু এক করোনা রোগীর। মৃতার নাম সন্ধ্যা মণ্ডল। বাড়ি পূর্ব বর্ধমানের গলসির বড়মুড়িয়া গ্রামে।

শনিবার ভোরে হাসপাতালের রাধারাণী কোভিড ওয়ার্ডে প্রথম আগুন দেখা যায়। সেখানেই ৬ নম্বর ব্লকে ভর্তি ছিলেন সন্ধ্যা মণ্ডল। প্রথম এক কোভিড রোগী আগুন দেখতে পান। তিনি বাকিদের ডেকে তোলেন। প্রাথমিকভাবে হাসপাতালের কর্মীরাই আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ঘটনাস্থলে যায় দমকলের ইঞ্জিন। শর্ট সার্কিট থেকে আগুন লাগেনি বলে প্রাথমিক অনুমান দমকল কর্মীদের। কোভিড ওয়ার্ডের বিছানার উপর দেশলাই এবং লাইটার ছিল। সেখান থেকেও আগুন লাগতে পারে বলার অনুমান দমকল কর্মীদের।

অন্য এক রোগীর আত্মীয় অভিযোগ করে জানিয়েছেন, ভোর রাতে আগুন লাগার সময় হাসপাতালের নিরাপত্তারক্ষীসহ অন্য কর্মীরা ঘুমোচ্ছিলেন। আগুন লাগার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানা গিয়েছে মেডিক্যাল কলেজের পক্ষ থেকে।

আরও পড়ুন: বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রতিবাদে ইয়েচুরি, কারাট, সূর্যকান্ত, বিমান সহ বামেদের মিছিল, দেখুন ফটো গ্যালারি

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal