Gold ₹144,900/10g
Silver ₹242.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
12 July 2026

Paper Notes: ৩০ জুনের পর কি বাতিল কাগজের নোট? আসছে প্লাস্টিকের টাকা? আসল সত্যিটা জানাল কেন্দ্র

সোশ্যাল মিডিয়ায় বিগত কয়েকদিন ধরেই জল্পনা চলছে যে, আগামী ৩০ জুনের পর থেকে ১০০, ২০০ ও ৫০০ টাকার কাগজের নোট বাতিল হতে চলেছে। তার বদলে বাজারে আসবে প্লাস্টিকের নোট। এবার এই জল্পনার অবসান ঘটিয়ে আসল সত্য প্রকাশ করল সরকার।

Paper Notes: ৩০ জুনের পর কি বাতিল কাগজের নোট? আসছে প্লাস্টিকের টাকা? আসল সত্যিটা জানাল কেন্দ্র

দ্য বেঙ্গল স্টোরি ব্যুরো: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) কি আগামী ৩০ জুনের মধ্যে দেশের সমস্ত কাগজের নোট তুলে নিচ্ছে? জাল নোট রুখতে কি এবার প্লাস্টিকের মুদ্রা চালু হতে চলেছে? বিগত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ঘুরতে থাকা এই জল্পনা ঘিরে দেশজুড়ে সাধারণ মানুষের মধ্যে প্রবল বিভ্রান্তি তৈরি হয়েছে। তবে এই দাবি পুরোপুরি ভিত্তিহীন এবং মিথ্যা বলে স্পষ্ট জানিয়ে দিল কেন্দ্র।

PIB Fact Check-এর রিপোর্ট

প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB)-র ফ্যাক্ট চেক শাখা এই ভাইরাল দাবিটিকে সম্পূর্ণ ‘ভুয়ো’ বলে চিহ্নিত করেছে। তাদের তরফে জানানো হয়েছে, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই বার্তাগুলোতে দাবি করা হচ্ছে যে, ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে আরবিআই কাগজের নোট বাতিল করে প্লাস্টিকের নোট আনছে। কিন্তু কেন্দ্রীয় ব্যাঙ্কের এমন কোনও পরিকল্পনাই নেই। পাশাপাশি, কাগজের নোটের পরিবর্তে প্লাস্টিক বা সিন্থেটিক নোট চালুর কোনও সিদ্ধান্তও নেওয়া হয়নি।

গুজব থেকে সতর্ক থাকার পরামর্শ

সরকার এবং আরবিআই-এর পক্ষ থেকে দেশবাসীকে গুজবে কান না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বর্তমান মুদ্রাব্যবস্থা পরিবর্তনের কোনও প্রস্তাব এই মুহূর্তে বিবেচনাধীন নেই। অর্থাৎ, সাধারণ মানুষের কাছে থাকা কাগজের ১০০, ২০০ বা ৫০০ টাকার নোটগুলি সম্পূর্ণ বৈধ।

আরও পড়ুন: এখনো ব্যাংক অ্যাকাউন্ট এর সাথে আধার লিংক করেননি? শেষ সময় ঘোষণা করে দিল কেন্দ্র!

পিআইবি জানিয়েছে, আর্থিক লেনদেন সংক্রান্ত কোনও সংবেদনশীল খবর ফরওয়ার্ড করার আগে নাগরিকদের আরও সতর্ক হওয়া উচিত। এই ধরনের ভুয়ো খবরের জেরে ব্যবসায়িক লেনদেন এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে অহেতুক আতঙ্ক ছড়ায়। সঠিক তথ্যের জন্য সর্বদা রিজার্ভ ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট (rbi.org.in) যাচাই করার কথা বলা হয়েছে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Business and Finance