Gold ₹146,250/10g
Silver ₹244.79/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
16 July 2026

Reliance Foundation: গরিবদের জন্য ৪৫০ শয্যা, মুম্বইয়ে দেশের অন্যতম বৃহৎ হাসপাতাল গড়ছেন নীতা আম্বানি

দেশের স্বাস্থ্যক্ষেত্রে বিরাট বিনিয়োগের পথে রিলায়েন্স ফাউন্ডেশন। মুম্বইয়ের সেভেন হিলস হাসপাতালকে ১৫০০ শয্যার এক অত্যাধুনিক বিশ্বমানের চিকিৎসা কেন্দ্রে পরিণত করার কথা ঘোষণা করলেন নীতা আম্বানি।

Reliance Foundation: গরিবদের জন্য ৪৫০ শয্যা, মুম্বইয়ে দেশের অন্যতম বৃহৎ হাসপাতাল গড়ছেন নীতা আম্বানি

দ্য বেঙ্গল স্টোরি ব্যুরো: দেশের স্বাস্থ্য পরিকাঠামোয় এক বড় পরিবর্তনের ঘোষণা করল রিলায়েন্স ফাউন্ডেশন (Reliance Foundation)। মুম্বইয়ের আন্ধেরিতে অবস্থিত সেভেন হিলস হাসপাতালকে ১৫০০ শয্যা বিশিষ্ট একটি অত্যাধুনিক ও বিশ্বমানের চিকিৎসা কেন্দ্রে রূপান্তরিত করার পরিকল্পনার কথা জানালেন ফাউন্ডেশনের চেয়ারপার্সন নীতা আম্বানি।

বিশ্বমানের পরিকাঠামো ও আধুনিক প্রযুক্তি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বার্ষিক সাধারণ সভায় নীতা আম্বানি জানান, এই আধুনিকীকরণের পর সেভেন হিলস হাসপাতাল শুধু মুম্বই নয়, গোটা ভারতের অন্যতম বৃহৎ মাল্টি-স্পেশালিটি হাসপাতালে পরিণত হবে। এখানে মূলত ক্যানসার চিকিৎসা, অঙ্গ প্রতিস্থাপন, জরুরি এবং ট্রমা পরিষেবা, এবং অ্যালজাইমার্স ও পারকিনসন্স-এর মতো স্নায়বিক রোগের উন্নত চিকিৎসার ওপর জোর দেওয়া হবে। এর পাশাপাশি, চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার করা হবে, যাতে রোগীরা নির্ভুল ও দ্রুত পরিষেবা পান।

গরিবদের জন্য সংরক্ষিত ৪৫০ শয্যা বৃহন্মুম্বই পুরসভার (BMC) সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি হওয়া এই নতুন চিকিৎসা কেন্দ্রের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য বিশেষ সুবিধা। নীতা আম্বানি স্পষ্ট জানিয়েছেন যে, মোট ১৫০০ শয্যার মধ্যে ৪৫০টির বেশি শয্যা শুধুমাত্র আর্থিকভাবে দুর্বল শ্রেণির (EWS) রোগীদের জন্য সংরক্ষিত থাকবে। ফলে অত্যাধুনিক এবং ব্যয়বহুল চিকিৎসাও সাধারণ মানুষের ধরাছোঁয়ার মধ্যে আসবে।

আরও পড়ুন: মুকেশ আম্বানির মাথায় হাত! রিলায়েন্স Jio-কে টেক্কা দিতে এবার বাজারে আসছে এলন মাস্ক! আরও কম টাকায় পাওয়া যাবে এবার ইন্টারনেট, চাপের মুখে Jio

দীর্ঘ আইনি জটের অবসান দীর্ঘদিন ধরেই তীব্র আর্থিক সংকটে ভুগছিল সেভেন হিলস হাসপাতাল। পরবর্তীতে ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল (NCLT)-এর মাধ্যমে এই হাসপাতাল অধিগ্রহণের ছাড়পত্র পায় রিলায়েন্স গ্রুপ এবং ক্যাপ্রি গ্লোবাল। এখন এটিকে পুরোপুরি লাভজনক ব্যবসার বাইরে রেখে একটি ‘নট-ফর-প্রফিট’ বা অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হচ্ছে।

গ্রামোন্নয়ন থেকে শুরু করে শিক্ষা এবং খেলাধুলোর পাশাপাশি এবার স্বাস্থ্যক্ষেত্রে রিলায়েন্স ফাউন্ডেশনের এই মেগা প্রজেক্ট দেশের চিকিৎসাব্যবস্থায় এক নতুন মাইলফলক হতে চলেছে।

আরও পড়ুন: EMI এর সুদের উপর সুদের টাকা এলো কিনা জানবেন কিভাবে? জেনে নিন সেই পদ্ধতি!

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Business and Finance