Gold ₹145,350/10g
Silver ₹243.24/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
15 July 2026

‘দেবকে কিন্তু ছাড়ব না, তোমায় দেখে নেব’! প্রকাশ্যে সুপারস্টার দেবের উদ্দেশ্যে দাদাগিরির মঞ্চে ‘হুমকি’ সৌরভের, সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ভিডিও

‘দেবকে কিন্তু ছাড়ব না, তোমায় দেখে নেব’! প্রকাশ্যে সুপারস্টার দেবের উদ্দেশ্যে দাদাগিরির মঞ্চে ‘হুমকি’ সৌরভের, সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ভিডিও

ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীর সঙ্গে টলিউড অভিনেতা দেবের সম্পর্ক বরাবরই ভীষণ ভালো। একাধিকবার সৌরভ গাঙ্গুলীর পরিচালনায় ‘দাদাগিরি’র মঞ্চে খেলতে আসতে দেখা গিয়েছে দেবকে। তবে এবার সেই দেবের উদ্দেশ্যেই হুমকি ছুঁড়ে দিতে দেখা গেল সৌরভ গাঙ্গুলীকে। যা নিয়ে ইতিমধ্যেই বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

প্রসঙ্গত, করোনার কারণে দীর্ঘ দু-বছর আটকে ছিল দেবের সিনেমা ‘টনিক’ এর মুক্তি। তবে জানা গিয়েছে শেষ পর্যন্ত এবছর ক্রিসমাসে মুক্তি পেতে চলেছে ‘টনিক’ যেখানে দেবের পাশাপাশি দেখতে পাওয়া যাবে টলিউডের আরো এক ঝাঁক অভিনেত্রী ও অভিনেতাকে। দেবের সঙ্গে এই সিনেমায় রয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, শকুন্তলা বড়ুয়া, তনুশ্রী চক্রবর্তী থেকে শুরু করে আরো অনেকে।

এবার সেই সিনেমার প্রচার উপলক্ষ্যে ‘দাদাগিরি’র মঞ্চে হাজির হয়েছিলেন দেব এবং অন্যান্যরা। সেখান থেকে সোশ্যাল মিডিয়ায় অনুগামীদের জন্য লাইভ আসতে দেখা গিয়েছিল দেবকে। যেখানে তিনি জানান তার সিনেমা ‘দাদাগিরি’র মঞ্চে প্রচার না হলে মুক্তি পায়না।

আরও পড়ুন: পূর্ণকুম্ভে দূর্ঘটনা, পদপিষ্ট হয়ে হতাহত বহু

এরপরেই সৌরভ গাঙ্গুলীকে বলতে শোনা যায় যে প্রতি সিজনে একবার করে যদি দেব না আসেন দাদাগিরিতে তাহলে সৌরভ তাকে দেখে নেবেন। বলাইবাহুল্য গোটা ঘটনাটি ঘটেছে মজার ছলে। কারণ সৌরভ দেবকে নিজের ছোট ভাইয়ের মতই ভালোবাসেন। পাশাপাশি অনুগামীরাও সৌরভ ও দেবের জুটি একসঙ্গে দেখতে ভীষণ পছন্দ করেন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bangla Serial