Gold ₹145,350/10g
Silver ₹243.24/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
14 July 2026

স্বাস্থ্যসাথী নিয়ে রাজ্যের বিরুদ্ধে জনস্বার্থ মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ

স্বাস্থ্যসাথী নিয়ে রাজ্যের বিরুদ্ধে জনস্বার্থ মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ

রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা খারিজ করা হল। মামলাকারী দাবি করেছিলেন, এই প্রকল্পের সুবিধা অনেকেই পাচ্ছেন না এবং ভোটের স্বার্থে প্রকল্পটি চালু করা হয়েছে। মামলাকারী জানান, বেশিরভাগ বেসরকারি হাসপাতাল এই প্রকল্পের সুবিধা মান্য করে না।

এই মামলা খারিজ করে প্রধান বিচারপতির বেঞ্চ মন্তব্য করেছে, সরকার যে কোনও জনহিতকর প্রকল্প চালু করতে পারে, আদালত এর মধ্যে হস্তক্ষেপ করবে না। স্বাস্থ্যসাথী প্রকল্পের কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করে ২০২১ সালে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয় কলকাতা হাই কোর্টে। মামলাকারী পক্ষের আইনজীবী, চিকিৎসক কুণাল সাহা, আদালতে বলেন যে, রাজ্য সরকার নির্বাচনী স্বার্থে এই প্রকল্প চালু করেছে, কিন্তু প্রকল্পটির বাস্তব কার্যকারিতা খুবই সীমিত।

বিচারপতি মন্তব্য করেন, এই প্রকল্প না থাকলে কী হবে? আদালত জানায়, সরকারের সিদ্ধান্তে হস্তক্ষেপ করার কোনও প্রয়োজন নেই। বিচারপতি আরও বলেন, এটা সরকারের নির্দিষ্ট নীতি, এবং তারা যদি মনে করে প্রকল্পটি চালু করা প্রয়োজন, তাহলে তাদের সিদ্ধান্তে আদালত হস্তক্ষেপ করবে না।

আরও পড়ুন: ফিরহাদের ওয়ার্ডে প্রিয়াঙ্কাকে ঘিরে তৃণমূলের স্লোগান, প্রচার না করেই ফিরে এলেন বিজেপি প্রার্থী

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

BengalStory