Gold ₹143,400/10g
Silver ₹239.97/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 34°C
20 June 2026

কলেজের ইউনিয়ন রুম বন্ধ করে দেওয়ার জন্য রাজ‍্যকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

কলেজের ইউনিয়ন রুম বন্ধ করে দেওয়ার জন্য রাজ‍্যকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

কসবায় ল’কলেজে গণধর্ষণ কাণ্ডের পরিপ্রেক্ষিতে সিবিআই তদন্ত চেয়ে সুপ্রিম কোর্টে দায়ের হয়েছে মামলা। কলকাতা হাইকোর্টেও একাধিক মামলা দায়ের হয়। সেই মামলার শুনানি হয় বৃহস্পতিবার।

আরও পড়ুন: ১২ রাজ্যে ভারী বৃষ্টির পূর্বাভাস, বাংলার কয়েকটি জেলাতেও হতে পারে বৃষ্টি  

কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চে হয় শুনানি। যার মধ্যে একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে আদালত। এদিন একটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতে হাইকোর্ট নির্দেশ দেয়, রাজ্যের সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস ইউনিয়ন রুম বন্ধ করতে উচ্চশিক্ষা দপ্তরকে নোটিস জারি করতে হবে। কর্তৃপক্ষ ওই রুম তালা দিয়ে রাখবে। জরুরি কোনও কারণে বা সরকারি কাজে ইউনিয়ন রুম খোলার প্রয়োজন হলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও কলেজের প্রিন্সিপালের কাছে অনুমতি নিয়ে খুলতে হবে। প্রয়োজনে চিঠি দিয়ে ইউনিয়ন রুমের তালা খোলার জন্য আবেদন করতে হবে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal