Gold ₹143,650/10g
Silver ₹240.44/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
17 June 2026

রাজীব কুমার মামলায় সিবিআইয়ের দ্রুত শুনানির আর্জি খারিজ হাইকোর্টের, শুনানি চলবে নির্ধারিত সূচি মেনেই

সিবিআইয়ের দ্রুত শুনানির আর্জি খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজীব কুমার মামলায় সিবিআইয়ের দ্রুত শুনানির আর্জি খারিজ হাইকোর্টের, শুনানি চলবে নির্ধারিত সূচি মেনেই

রাজীব কুমার মামলায় সিবিআইয়ের দ্রুত শুনানির আর্জি খারিজ করল কলকাতা হাইকোর্ট। মামলার দ্রুত নিষ্পত্তির দাবিতে কলকাতা হাইকোর্টে আবেদন করেছিল সিবিআই। কিন্তু মঙ্গলবার হাইকোর্ট জানিয়ে দেয়, মামলার শুনানি এগিয়ে নিয়ে আসা সম্ভব নয়। আগামী ২ রা জুলাই, পূর্ব নির্ধারিত দিনেই রাজীব কুমার মামলার শুনানি হবে।
সুপ্রিম কোর্ট তাঁর প্রাথমিক রক্ষাকবচ সরিয়ে নেওয়ার পর কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার। সেই আবেদনের ভিত্তিতে কলকাতা হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ রাজীব কুমারের রক্ষাকবচ বাড়ালেও, প্রয়োজনে তাঁকে সিবিআইয়ের মুখোমুখি হওয়ার নির্দেশ দিয়েছিল। পাশাপাশি, রাজীব কুমারকে কার্যত গৃহবন্দি থাকারও নির্দেশ দিয়েছিল আদালত। হাইকোর্টের এই নির্দেশের পর সিবিআই অফিসাররা রাজীব কুমারের সরকারি বাসভবনে গিয়ে তাঁর দৈনিক উপস্থিতি নথিভুক্ত করেছেন, সল্টলেকের সিজিও কমপ্লেক্সে রাজীব কুমারকে ডেকে ৪ ঘন্টা ধরে জেরাও করেছিল সিবিআই। এই প্রেক্ষিতে মামলার দ্রুত নিষ্পত্তি চেয়ে আদালতে আবেদন করে সিবিআই।

আরও পড়ুন: পছন্দ রবীন্দ্রসঙ্গীত, ভক্তিগীতি, কলা বিভাগে পড়াশোনা করে উচ্চমাধ্যমিকে অষ্টম বীরভূমের মনোময়, কথা বলল TheBengalStory-র সঙ্গে

চলতি বছরের ৩ রা ফেব্রুয়ারি কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআই হানা দেয়। তা নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ধরনায় বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরবর্তীতে সুপ্রিম কোর্ট রাজীব কুমারকে গ্রেফতারির ব্যাপারে প্রাথমিকভাবে রক্ষাকবচ দিলেও, শিলংয়ে ম্যারাথন সিবিআই জেরার মুখোমুখি হতে হয় তাঁকে। লোকসভা ভোট চলাকালীন রাজীব কুমারকে নির্বাচন কমিশন স্বরাষ্ট্র মন্ত্রকের দিল্লির দফতরে বদলির নির্দেশ দেয়। সুপ্রিম কোর্টও গ্রেফতারির রক্ষাকবচ সরিয়ে নিয়ে তাঁকে যথাযথ আদালতে আইনি সাহায্য নিতে বলে। এরপরই রাজীব কুমার কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন। সেই মামলাতেই সিবিআইয়ের দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিল হাইকোর্ট।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal