Gold ₹144,950/10g
Silver ₹242.57/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
7 July 2026

গাঁজাখুরি গল্প! অপরাজিতা অপু সিরিয়ালে জেলখানায় আগুন লাগাতে দেখে হাসির রোল নেটপাড়ায়, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

গাঁজাখুরি গল্প! অপরাজিতা অপু সিরিয়ালে জেলখানায় আগুন লাগাতে দেখে হাসির রোল নেটপাড়ায়, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

এই মুহূর্তে জি বাংলার একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল ‘অপরাজিতা অপু’। টিআরপি তালিকাতে ধারাবাহিকটি অসাধারণ ফলাফল করলেও মাঝেমধ্যেই বিভিন্ন দৃশ্যের কারণে ধারাবাহিকটিতে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের কটাক্ষের সম্মুখীন হতে হয়। এবারও এমনই একটি সিরিয়াস দৃশ্যের জন্য হাসির রোল উঠলো সোশ্যাল মিডিয়ায়।

প্রসঙ্গত এদিন দেখা গিয়েছে ধারাবাহিকের ভিলেনকে গ্রেফতার করে জেলখানায় রেখেছে পুলিশ। কিন্তু এর পরেই সম্পর্কে অপুর জামাই বাবু দ্বৈপায়ন নিঃশ্বাস নিতে পারছে না এমন অভিনয় করতে থাকে। পাশাপাশি পুলিশ কর্মীদের উদ্দেশ্যে আবেদন জানায় তাকে জেলের বাইরে হাঁটাচলা করতে দেওয়ার জন্য। এরপরেই দেখা যায় থানার ভিতরে ছাড়া পেয়ে চারিদিকে কেরোসিন ছড়াতে থাকে ভিলেন। এরপর বাইরে থেকে আগুন দিয়ে পুলিশ কর্মীদের ভেতরে ব্যস্ত করে পালিয়ে যেতে থাকে ধারাবাহিকের নেতিবাচক চরিত্রে দ্বৈপায়ন।

এই দৃশ্য দেখে হতবাক হয়ে গিয়েছেন অপরাজিতা অপুর দর্শকরা। তারা মনে করছেন অবাস্তব তো বটেই এমনকি অতিনাটকীয় দৃশ্যের প্রয়োজনই ছিল না। পাশাপাশি ঘরবাড়িতে আগুন লাগানোর মত যে পুলিশ স্টেশনেও আগুন লাগানো যায় সেকথাও তাদের অজানা ছিল বলে জানিয়েছেন নেটিজেনদের একটি বড় অংশ। পাশাপাশি দর্শকদের অনেকেই জানাচ্ছেন এরকম অতিনাটকীয় গল্প দেখাতে শুরু হলে ধারাবাহিকের জনপ্রিয়তা কমতে বেশিদিন সময় লাগবে না।

আরও পড়ুন: ‘তোমার পটল একটু বেশিই বড়ো হয়ে গেছে’, আবারো শাড়ি পরে নেচে কটাক্ষের শিকার ‘পটলকুমার গানওয়ালা’-র পটল ওরফে হিয়া দে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment