হিয়া দে ছোটপর্দার পরিচিত একটি মুখ। অনেক ছোট বয়স থেকেই অভিনয় জগৎ-এর সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। তার অভিনয় শুরু থেকেই নজরে এসেছিল দর্শকদের। ক্ষুদে শিল্পী হিসেবে দর্শক মহলে বেশ পরিচিতি পেয়েছিলেন হিয়া দে। ‘পটল কুমার গানওয়ালা’য় তার অভিনয় প্রশংসিত হয়েছিল দর্শকমহলে। কোন না কোন কারণে নেটিজেনদের মধ্যে চর্চায় থাকে নেই ক্ষুদে শিল্পী।
সোশ্যাল মিডিয়ায় নিজের অ্যাকাউন্ট থেকে হিয়া ভালোই অ্যাক্টিভ। প্রায়ই নিজের নানা ছবি ও রিল ভিডিও শেয়ার করে থাকেন নেটদুনিয়ায়। সম্প্রতি বলিউড খ্যাত ছবি ‘দাবাং টু’র ‘ফেবিকল সে’র মত আইটেম গানে নেচে রিল ভিডিও বানিয়ে সেটি শেয়ার করেছেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। এই ভিডিওতে গোলাপি রঙের শাড়ি ও প্রিন্টেড ব্লাউজে, খোলা চুলে এবং হালকা মেকাপে দেখা মিলেছে অভিনেত্রীর। আর এটি শেয়ার করার পর থেকেই নিজেদের মধ্যে ট্রোল হয়েছেন এই ক্ষুদে অভিনেত্রী।
এই ঘটনা প্রথমবার নয়। এর আগেও বহুবার এই একই ঘটনা ঘটেছে। নেটিজেনদের মত এই ক্ষুদে অভিনেত্রী যে সমস্ত গানে রিল ভিডিও বানান সেটি তার বয়সের জন্য উপযোগী নয়। অনেকে আবার তার এই নাচ দেখে তার উদ্দেশ্যে কু-মন্তব্য করেছেন। তবে এই সমস্ত মন্তব্যে কখনোই হিয়া বিশেষ কর্ণপাত করেন না। এবারেও তার অন্যথা হয়নি। তিনি নিজের পছন্দমতই কাজ করেন। কারোর মন্তব্যে কান দেন না।
বর্তমানে হিয়া স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ফেলনায় নাম ভূমিকায় অভিনয় করছেন। অংশুমান প্রত্যুষ পরিচালিত ‘নির্ভয়া’ ছবিতে অভিনয় করছেন হিয়া। এই ছবির মাধ্যমে পরিচালক সমাজের নির্যাতিতা মেয়েদের প্রতি ট্রিবিউট জানাবেন।
View this post on Instagram