Gold ₹144,600/10g
Silver ₹242.02/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
2 July 2026

বি সি রায় শিশু হাসপাতাল পরিদর্শনে রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন

বি সি রায় শিশু হাসপাতাল পরিদর্শনে রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন

অ্যাডিনো আতঙ্ক বাড়িয়ে কলকাতায় আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে বি সি রায় শিশু হাসপাতাল পরিদর্শনে যান রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন সুদেষ্ণা রায় ও সদস্য অনন্যা চ্যাটার্জি।

আরও পড়ুন: WB Election 2021 Result LIVE: শুরু ভোট গণনা, প্রথমে গোনা হচ্ছে পোস্টাল ব্যালট

বুধবার কলকাতায় অ্যাডিনো সংক্রমিত হয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। কলকাতা মেডিক্যালে ২ জন শিশু ও বি সি রায় হাসপাতালে মারা যায় আরও ১ শিশু। মেডিক্যালের ২ শিশুর মধ্যে একজন হাওড়ার উলুবেড়িয়া ও অপরজন হুগলির মগরার বাসিন্দা। বেসরকারি পরিসংখ্যান অনুযায়ী, এই নিয়ে গত ২ মাসে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৬ জন। এরমধ্যেই বুধবার বি সি রায় শিশু হাসপাতাল পরিদর্শনে যান রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন সুদেষ্ণা রায় ও সদস্য অনন্যা চ্যাটার্জি।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal