Gold ₹145,050/10g
Silver ₹242.81/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
12 July 2026

‘কহোনা প্যার হ্যায় সিনেমার থেকে টুকে বানানো হয়েছে ‘মিঠাই’য়ের চৈত্রের চমক প্রোমো’! নতুন প্রোমো নিয়ে জোর ঝামেলা, ফেসবুকে বিতর্কের ঝড়

‘কহোনা প্যার হ্যায় সিনেমার থেকে টুকে বানানো হয়েছে ‘মিঠাই’য়ের চৈত্রের চমক প্রোমো’! নতুন প্রোমো নিয়ে জোর ঝামেলা, ফেসবুকে বিতর্কের ঝড়

এই মুহূর্তে টিআরপি তালিকার শীর্ষ স্থানে নেই জি বাংলার ‘মিঠাই’ ধারাবাহিকটি। তবে তা বলে ধারাবাহিকের জনপ্রিয়তা কিন্তু এতটুকুও কমেনি। বরং বেশ কিছুদিন ধরে ধারাবাহিকের অনুগামীরা আবেদন জানাচ্ছিলেন যাতে জি বাংলা চ্যানেল কর্তৃপক্ষ ধারাবাহিকের নতুন প্রোমো যত সম্ভব তাড়াতাড়ি প্রকাশ করেন। তাদের দাবি মাথায় রেখে এবার মিঠাইয়ের নতুন প্রোমো প্রকাশ হতে দেখা গেল সোশ্যাল মিডিয়ায়।

কিন্তু তারপরেই সৃষ্টি হয়েছে জোর চাঞ্চল্য। কারণ এদিনের প্রোমোতে নেটিজেনরা দেখতে পেয়েছেন দুর্ঘটনার কারণে স্মৃতিশক্তি হারিয়েছে পর্দার সিদ্ধার্থ। এবং তারপরেই গায়ক হিসেবে আবার ফিরে আসতে দেখা যাবে তাকে ধারাবাহিকে। বলাই বাহুল্য এই দৃশ্য দেখে প্রত্যাশিতভাবেই হৃত্বিক রোশন অভিনীত ‘কহোনা প্যার হ্যায়’ সিনেমার সঙ্গে তুলনা টানতে শুরু করেছেন নেটিজেনরা।

পাশাপাশি ‘বোঝেনা সে বোঝেনা’ ধারাবাহিক এর অনুগামীরা জানিয়েছেন এরকম গল্প সেখানেও দেখানো হয়েছিল ধারাবাহিকের নায়ক অরণ্যকে মেরে ফেলার ক্ষেত্রে। ফলে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় জোর বাকবিতন্ডা চলছে ‘বোঝেনা সে বোঝেনা’ এবং ‘মিঠাই’ ধারাবাহিকের অনুগামীদের মধ্যে।

আরও পড়ুন: ঘরের মধ্যে সাতবার ঘুরিয়ে মেয়ের বিয়ে দিলেন সর্বজয়া! ‘কোভিড নিয়ম মেনে বিয়ে দিলো’, তীব্র ট্রোল নেটিজেনদের, ভাইরাল ভিডিও

তবে অপর দিকে নেটিজেনদের একটি বড় অংশ মনে করছেন টিআরপি তালিকার শীর্ষস্থানটি ফিরে পাওয়ার লড়াই জারি রাখতেই নতুন চমক নিয়ে এসেছেন ‘মিঠাই’ ধারাবাহিকে নির্মাতা এবং কলাকুশলীরা। তবে এখনো পর্যন্ত মিশ্র প্রতিক্রিয়া পেয়েছেন তারা অনুগামীদের কাছ থেকে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment