Gold ₹144,900/10g
Silver ₹242.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
12 July 2026

আবার নিম্নচাপের সম্ভাবনা, চলতি সপ্তাহের শেষে ফের টানা বৃষ্টির পূর্বাভাস

আবার নিম্নচাপের সম্ভাবনা, চলতি সপ্তাহের শেষে ফের টানা বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ দক্ষিণ ওড়িশা এবং সংলগ্ন অন্ধ্রপ্রদেশ ও ছত্তিশগড়ের স্থলভূমিতে ঢুকে পড়েছে। আবহাওয়া অফিস জানাচ্ছে, এই নিম্নচাপটির কোনও প্রভাব দক্ষিণবঙ্গে পড়বে না। তবে ৫ থেকে ১১ সেপ্টেম্বরের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে। এই নিম্নচাপটির অভিমুখ কোন দিকে হবে তা এখনও পরিষ্কার নয়।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৫ তারিখের পর দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা বাড়তে পারে। তবে বৃষ্টি কতটা বাড়বে তা নির্ভর করছে নিম্নচাপ তৈরি হওয়া ও সেটি কোন দিকে যাবে তার ওপর। আপাতত আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে।

গত অগাস্ট মাসে বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপ তৈরি হয়েছে। এর প্রভাবে পূর্ব ও উত্তর ভারতে বৃষ্টির ঘাটতি কমে স্বাভাবিক মাত্রায় চলে এসেছে। সেপ্টেম্বরে দেশে সর্বিকভাবে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আরও পড়ুন: রাজ্যে করোনায় মৃত ১৮, কোভিড পজিটিভ, কিন্তু অন্য রোগে মৃত্যু আরও ৩৯ জনের! জানালেন মুখ্যসচিব

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal