Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 36°C
16 June 2026

রাজ্যপালকে টুইটার থেকে ব্লক করলেন মুখ্যমন্ত্রী, পেগাসাস দিয়ে রাজ্যভবন থেকে নজরদারির অভিযোগ মমতার

রাজ্যপালকে টুইটার থেকে ব্লক করলেন মুখ্যমন্ত্রী, পেগাসাস দিয়ে রাজ্যভবন থেকে নজরদারির অভিযোগ মমতার

টুইটার অ্যাকাউন্ট থেকে রাজ্যপাল জগদীপ ধনকরকে ব্লক করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নিজেই সাংবাদিকদের সামনে জানালেন মমতা।

সোমবার তিনি জানান, কখনও আমলা, কখনও অফিসার আবার কখনও আমাকে রোজই খারাপ কথা বলছেন রাজ্যপাল। তাই আমি ক্ষমা চেয়ে বলছি, বাধ্য হলাম আমার টুইটার অ্যাকাউন্ট থেকে রাজ্যপালকে ব্লক করে দিতে বাধ্য হলাম।

এদিন মমতা বিজেপি আশ্রিত গুন্ডাদের রাজ্যপালের প্রশ্রয়াধীন বলেন। বলেন, রাজ্যপালের প্রশ্রয়ে বিজেপির গুন্ডারা মানুষ মারছে। এই বিষয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়া হলেও কোনও পদক্ষেপ নেয়নি বলে জানান মমতা। বলেন, ৪টি চিঠি দিয়েছি প্রধানমন্ত্রীকে। রাজ্যভবন থেকে পেগাসাস দিয়ে নজরদারি চালানো হচ্ছে বলে অভিযোগ আনেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: হোয়াটসআপে ভুয়ো মেসেজ থেকে টুইটার হ্যান্ডেল হ্যাক! কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখায় অভিযোগ অগ্নিমিত্রা পালের

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal