বাংলায় এসআইআর এর নামে অনিয়ম চলছে বলে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস। বুধবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির এজলাসে দাঁড়িয়ে বাংলার এসআইআর সমস্যা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তা শোনার পরে প্রধান বিচারপতি বলেন, আমরা এই ম্যাটারের সমাধান করব।
এর পরেই নির্বাচন কমিশনকে নোটিস জারি করে তাদের পরবর্তী পদক্ষেপ জানানোর কথা বলেছে শীর্ষ আদালত। শুনানির নোটিস জারির ক্ষেত্রে কমিশনের আধিকারিকদের আরও সংবেদনশীল হওয়ার পরামর্শ সুপ্রিম কোর্টের।
মাইক্রো অবজ়ার্ভার নিয়ে মমতার আপত্তি ও কমিশনের যুক্তি শোনার পরে শীর্ষ আদালত জানিয়েছে, তথ্যগত অসঙ্গতির কারণে বহু ভোটারকে শুনানির নোটিস ধরানো হয়েছে। বাংলায় পদবির উচ্চারণ আলাদা সংক্রান্ত সমস্যা এড়াতে বাংলা ভাষা বোঝেন, এমন অফিসারদের তালিকা দিতে হবে রাজ্যকে।
এদিন মমতা জানান, ৭০ লক্ষ মানুষকে নামের বানানের কারণে শুনানিতে ডাকা হয়েছে। মেয়েদের বিয়ের পরে পদবি পরিবর্তনেও ডেকে পাঠানো হচ্ছে।
প্রধান বিচারপতি বলেন, ২০০২ সালের ভোটার তালিকা ছিল বাংলায়। অনুবাদের সময় সমস্যা হতে পারে।
আগামী সোমবার এই মামলার শুনানি হবে।
এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নির্বাচন কমিশনকে নিশানা
Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.