Gold ₹144,850/10g
Silver ₹242.40/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 33°C
3 July 2026

তৃণমূল সরকারের ১৪ বছরে রাজ্যে উন্নয়নের খতিয়ান তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

তৃণমূল সরকারের ১৪ বছরে রাজ্যে উন্নয়নের খতিয়ান তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

১৪ বছরের বেশি সময় ধরে রাজ্যে ক্ষমতায় তৃণমূল। কয়েক মাস পরেই বিধানসভার নির্বাচনের দামামা বেজে যাবে। তার আগে ১৪ বছরে রাজ্যে কী উন্নয়নমূলক কাজ হয়েছে তার পরিসংখ্যান প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার নবান্ন সভাঘরে পরিসংখ্যান পেশ করেন খোদ মুখ্যমন্ত্রী। যার নাম দেওয়া হয়েছে উন্নয়নের পাঁচালি।তৃণমূল সরকারের আমলে যা উন্নয়নমূলক কাজ হয়েছে তার তথ্য পরিসংখ্যান তুলে ধরেন মুখ্যমন্ত্রী। স্বাস্থ্যসাথী থেকে ঐক্যশ্রী, শিশুসাথী থেকে কর্মশ্রী, সমস্ত কাজের পরিসংখ্যান রয়েছে এই উন্নয়নের পাঁচালিতে।
এদিন পরিসংখ্যান পেশের সময়ে কেন্দ্রের বিরুদ্ধে ফের সুর চড়ান মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া ১.৮৭ লক্ষ কোটি টাকা। কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও বাংলায় উন্নয়নের কাজ কিন্তু থমকে নেই। ২০১৩ থেকে ২০২৩ সালের মধ্যে ১ কোটি ৭২ লক্ষ মানুষকে দারিদ্র সীমার উপরে নিয়ে এসেছি। ১৪ বছরে ২ কোটির বেশি মানুষের কর্মসংস্থান হয়েছে। শুধু মাত্র ক্ষুদ্র শিল্পে ১ কোটি ৩০ লক্ষের বেশি মানুষ কাজ করেন।
এর পাশাপাশি মুখ্যমন্ত্রী ঘোষণা করেন এসআইআর আতঙ্কে যাঁরা মারা গিয়েছেন তাঁদের সাহায্য করবে রাজ্য সরকার।

আরও পড়ুন: জাতিগত শংসাপত্র নিয়ে সতর্ক নবান্ন; মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই বৈঠকে মুখ্যসচিব 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal