Gold ₹143,650/10g
Silver ₹240.44/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
18 June 2026

চলতি মাসে ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ৩১ তারিখ পুরুলিয়া যাবেন তিনি, ১ জুন বাঁকুড়ায়

চলতি মাসে ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ৩১ তারিখ পুরুলিয়া যাবেন তিনি, ১ জুন বাঁকুড়ায়

চলতি মাসের শেষে ফের জেয়া সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ৩১ মে পুরুলিয়া সফরে যাচ্ছেন তিনি। আর ১ জুন যাবেন বাঁকুড়ায়। ৩১ মে সকাল ১০টার সময় পুরুলিয়ায় কর্মিসভা করবেন তিনি। এরপর প্রশাসনিক বৈঠক করতে পারেন তিনি। ১ জুন বাঁকুড়ায় কর্মিসভা করবেন মমতা ব্যানার্জি।

আরও পড়ুন: এক মাসের মধ্যে ফের বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম

তৃণমূল নেত্রীর পুরুলিয়া সফরের আগে জেলা তৃণমূল চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দিয়েছে। শনিবার কর্মিসভার জায়গা ঠিক করা হবে। এরআগে পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস শিমূলিয়ায় ব্যাটারি গ্রাউন্ড ঘুরে দেখে। রাজ্যের পূর্ত এবং আইন ও বিচার বিভাগীয় মন্ত্রী মলয় ঘটক শনিবার পুরুলিয়ায় যান। সভাস্থল চূড়ান্ত করবেন মন্ত্রী মলয় ঘটক বলেই জানিয়েছেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে জয়ের পর এই প্রথম তৃণমূল নেত্রী পুরুলিয়ায় যাচ্ছেন। সামনের বছর পঞ্চায়েত ভোট। এর আগে তৃণমূল নেত্রীর জেলা সফর ঘিরে উত্তেজনা চরমে। সোশ্যাল মিডিয়াতেও শুরু হয়েছে প্রচার।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal