Gold ₹146,850/10g
Silver ₹245.79/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
24 July 2026

এসআইআর প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনারকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

এসআইআর প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনারকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল গত ৩১ ডিসেম্বর দেখা করেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে। মোট দশটি বিষয়ে তুলে ধরা হয়েছে কমিশনারের সামনে। এবার একাধিক অভিযোগ তুলে জ্ঞানেশকে চিঠি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এসআইআর শুরু হওয়ার পরে একের পর এক অস্বাভাবিক মৃত্যু, বহুতল আবাসনে পোলিং বুথ নির্মাণ-সহ একাধিক বিষয়ে অভিযোগ করে আগেও একবার চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। রবিবারের চিঠিতে আরও একাধিক বিষয়ে প্রশ্ন তুলেছেন তিনি। মুখ্যমন্ত্রীর অভিযোগ, ভোটারদের নাম ডিলিট করা হচ্ছে।
কমিশনারকে চিঠি পাঠানোর পরে মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডলে লেখেন, গোটা প্রক্রিয়াটিতে পদ্ধতিগত অস্বচ্ছতা, প্রশাসনিক স্বেচ্ছাচারিতা এবং একটি উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করেছে, সাংবিধানিক গণতন্ত্রে যার কোনও স্থান নেই।

আরও পড়ুন: খারাপ আবহাওয়ার জের, দার্জিলিং-এ ফের বন্ধ হল টয় ট্রেন পরিষেবা 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal