Gold ₹146,250/10g
Silver ₹244.79/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
17 July 2026

মাধ্যমিক পাসেই মিলতে পারে CISF-এ চাকরি, জানুন আবেদনের খুঁটিনাটি 

মাধ্যমিক পাসেই মিলতে পারে CISF-এ চাকরি, জানুন আবেদনের খুঁটিনাটি 

মাধ্যমিক পাস করলেই সেনাবাহিনীর CISF-এ শাখায় চাকরি পেতে পারেন আপনি। সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানান হয়েছে সিআইএসএফ বা সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স কনস্টেবল পদে একাধিক শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। মঙ্গলবার থেকেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এক নজরে দেখে নিন আবেদনের খুঁটিনাটি। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মোট ৭৮৭টি শূন্যপদে নিয়োগ করা হবে। ২১ নভেম্বর থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। পুরো আবেদন প্রক্রিয়াটাই হবে অনলাইনে। চাকরিপ্রার্থীদের বয়েস হতে হবে ১৮ থেকে ২৩-এর মধ্যে। মাধ্যমিক পাস করলেই আবেদন করা যাবে। 

জানা গিয়েছে, সিআইএসএফের এই পদের জন্য বেতন হতে পারে ২১,৭০০ থেকে ৬৯,১০০ টাকা পর্যন্ত। স্বভাবিকভাবেই মাধ্যমিক পাস চাকরি প্রার্থীদের জন্য এটি একটি বড় সুযোগ। লেখা এবং দৌড় পরীক্ষার মাধ্যমে হবে নিয়োগ। কেন্দ্রীয় বাহীনির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করা করতে পারবে চাকরি প্রার্থীরা। 

আরও পড়ুন: সেপ্টেম্বরে পিএসসির চূড়ান্ত পরীক্ষা, সরকারি ক্লার্ক পদে রেকর্ড নিয়োগের সম্ভাবনা

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Jobs