Gold ₹143,800/10g
Silver ₹240.63/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
2 July 2026

রাজ্যে ভোটের প্রথম বলি মুর্শিদাবাদের ভগবানগোলায়, কংগ্রেস-তৃণমূল সংঘর্ষে মৃত ১, জখম ২

ভোটের দিন সকাল থেকে বিচ্ছিন্ন উত্তেজনা বিভিন্ন জায়গায়

রাজ্যে ভোটের প্রথম বলি মুর্শিদাবাদের ভগবানগোলায়, কংগ্রেস-তৃণমূল সংঘর্ষে মৃত ১, জখম ২

রাজ্যে তৃতীয় দফায় ভোটের দিন মুর্শিদাবাদে কংগ্রেস এবং তৃণমূলের সংঘর্ষে মৃত্যু হল এক জনের। জখম অন্তত ২।
সূত্রের খবর, মঙ্গলবার মুর্শিদাবাদের ভগবানগোলায় তৃণমূল এবং কংগ্রেস সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। তাতে এক কংগ্রেস কর্মীর মৃত্যু হয়েছে। মৃতের নাম টিয়ারুল শেখ। আরও এক কংগ্রেস কর্মী জখম হয়েছেন। জখম হয়েছেন এক তৃণমূল কর্মীও। কংগ্রেসের অভিযোগ, তৃণমূলই তাদের কর্মীদের ওপর হামলা চালিয়েছে। যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, গোটা ঘটনাটাই কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে ঘটেছে।

আরও পড়ুন: রাজ্যপালকে ছাড়াই যাদবপুরে সমাবর্তন, স্থগিত স্পেশাল কনভোকেশন

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal