বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানের বক্তৃতা থেকে আগামী বছরের শিল্প সম্মেলনের তারিখ ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী। এমন একটা জল্পনা ছিলই। এদিন তাতেই সিলমোহর দিলেন মমতা ব্যানার্জি। জানিয়ে দিলেন ২০২৩ শিল্প সম্মেলন হবে ফেব্রুয়ারি মাসের ১,২ এবং ৩ তারিখ। অর্থাৎ পরবর্তী শিল্প সম্মেলনে আর ১ বছরও বাকি নেই।
আরও পড়ুন: মেয়াদ বাড়ল ‘দিদির সুরক্ষা কবচের’; মার্চের তৃতীয় সপ্তাহ পর্যন্ত চলবে কর্মসূচি




