Gold ₹146,350/10g
Silver ₹244.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
18 July 2026

মমতা ব্যানার্জি: যাদবপুরে ভোটে জেতার আগে থেকে ছট পুজো করি, এখন অনেকে এসে ভাষণ দিচ্ছে

ছট পুজোর অনুষ্ঠানে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী

মমতা ব্যানার্জি: যাদবপুরে ভোটে জেতার আগে থেকে ছট পুজো করি, এখন অনেকে এসে ভাষণ দিচ্ছে

আজকে নয়, ৮৪ সালে যাদবপুরে ভোটে জেতার আগে থেকে আমি ছট পুজো করি। এখন তো অনেকেই এসে বড়ো বড়ো ভাষণ দিয়ে যাচ্ছেন। ২০-৩০ বছর আগে থেকে এটা আমি করি। 

নেতাজি স্পোর্টিং ক্লাবের ছট পুজোয় গিয়ে বললেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি উপস্থিত জনতাকে আদালত ও সরকারের নির্দেশ মেনে ছট উদযাপনের জন্য অভিনন্দন জানান মমতা। 

মুখ্যমন্ত্রী বলেন, এবার করোনার কারণে দুর্গা পুজো, কালী পূজো, ঈদ সহ সমস্ত উৎসবেই কাটছাট করতে হয়েছে। মমতা বলেন, তাও যেভাবে আপনারা নিয়ম মেনে পুজো করছেন সে জন্য ধন্যবাদ প্রাপ্য। মুখ্যমন্ত্রী বলেন, করোনা যাতে বৃদ্ধি না পায় সেজন্য মাস্ক ও শারীরিক দূরত্ব মেনে চলুন। 

আরও পড়ুন: জানুয়ারি থেকে সমস্ত পুরসভায় বিল্ডিং প্ল্যান অনুমোদন হবে অনলাইনে

রাজ্য সরকারের কাছে যে বাঙালি-বিহারি ভেদ নেই তা বোঝাতে মমতা ব্যানার্জি বলেন, আমাদের সরকার ছটে ২ দিন ছুটি দেয়। কারণ আমরা সবাইকে সম্মান করি। আদালতের নির্দেশের পর যাতে পুজো করতে মানুষ সমস্যায় না পড়েন সেজন্য কলকাতা ও তাঁর আশেপাশে প্রায় ২ হাজার পুকুর খোঁড়া হয়েছে। 

এদিন নেতাজি স্পোর্টিং ছাড়াও আরও কয়েকটি ছট পুজোর অনুষ্ঠানে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal